০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সানস্ক্রিন ব্যবহারের যেসব ভুলে ক্ষতি হচ্ছে ত্বকের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে বড় ভুলটি হয় এর পরিমাণে। বোতলের গায়ে যতই উচ্চমানের এসপিএফ লেখা থাকুক, পরিমাণের চেয়ে কম মাখলে ত্বকে সেই সুরক্ষা পাওয়া যায় না। শোভন সাহা বলেন, ‘মুখ ও ঘাড়ে ব্যবহারের জন্য অন্তত আধা চা-চামচ বা দুই আঙুল পরিমাণ সানস্ক্রিন মাখা প্রয়োজন। কম ব্যবহার করলে সানস্ক্রিনের আসল এসপিএফের গুণমান কমে যায় এবং ত্বক অরক্ষিত থেকে যায়।’

অতি ঝুঁকিপূর্ণ জায়গাগুলো এড়িয়ে যাওয়া

সানস্ক্রিন মাখার সময় আমরা অসাবধানতাবশত শরীরের এমন কিছু অংশ বাদ দিয়ে দিই, যা সরাসরি রোদের সংস্পর্শে আসে। যেমন কানের ওপরের অংশ, সিঁথি, হাতের ওপরের অংশ, ঠোঁট ও চোখের চারপাশ। শোভন সাহার মতে, এসব অংশেই রোদে পোড়া দাগ ও ত্বকের ক্যানসারের প্রাথমিক লক্ষণ সবচেয়ে বেশি দেখা যায়। তাই ঠোঁটের জন্য এসপিএফযুক্ত লিপবাম ও ফাঁকা স্ক্যাল্পে পাউডার বা স্প্রে সানস্ক্রিন ব্যবহার করা উচিত।

অনেকের ধারণা, সকালে একবার সানস্ক্রিন মেখে নিলে তা হয়তো সারা দিন সুরক্ষা দেয়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। আলো, ঘাম, সাঁতার কাটা, তোয়ালে দিয়ে মুখ মোছা কিংবা ত্বকের সেবাম বা প্রাকৃতিক তেলের কারণে সানস্ক্রিনের কার্যকারিতা দুই ঘণ্টার মধ্যে নষ্ট হয়ে যায়।

তাই ঘরের বাইরে থাকলে দুই ঘণ্টা পরপর সানস্ক্রিন মাখা অত্যন্ত জরুরি। এ ছাড়া অতিরিক্ত ঘাম হলে বা মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে এটি আবার ব্যবহার করা উচিত। বাইরে থাকার সময় সহজ ব্যবহারের জন্য ব্যাগে সব সময় ট্রাভেল সাইজ সানস্ক্রিন বা সানস্ক্রিন স্টিক রাখতে পারেন।

মেকআপসামগ্রী, যেমন বিবি ক্রিম বা ফাউন্ডেশনে এসপিএফ থাকলেও তা প্রসাধন হিসেবেই কাজ করে, সানস্ক্রিনের আসল বিকল্প হতে পারে না। কারণ প্যাকেটে দাবি করা পূর্ণ সুরক্ষা পেতে হলে অস্বাভাবিক বেশি পুরু করে মেকআপ মাখতে হবে, যা বাস্তবে সম্ভব নয়। তাই প্রথমে ভালো মানের ডেডিকেটেড সানস্ক্রিন মেখে তার ওপর মেকআপের বাড়তি লেয়ার ব্যবহার করা বুদ্ধিমানের কাজ বলে মনে করেন শোভন সাহা।

মেঘলা দিনে কিংবা ঘরের ভেতরে থাকলে সানস্ক্রিন না মাখার ভুলটি প্রায় সবাই করেন। মনে রাখা প্রয়োজন, মেঘলা দিনেও সূর্যের প্রায় ৮০ শতাংশ ক্ষতিকর ইউভি রশ্মি মেঘ ভেদ করে পৃথিবীতে চলে আসে।

এ ছাড়া ক্ষতিকর ইউভিএ রশ্মি ঘরের জানালা কিংবা গাড়ির কাচ ভেদ করে ভেতরে ঢুকতে সক্ষম। তাই আপনি ঘরের ভেতরে জানালার পাশে বসে কাজ করুন, গাড়ি চালান কিংবা মেঘলা দিনে বাইরে থাকুন—বছরের ৩৬৫ দিনই সকালের স্কিন কেয়ার রুটিনে সানস্ক্রিন রাখা বাধ্যতামূলক।

সানস্ক্রিন শুধু প্রসাধনসামগ্রী নয়, এটি ত্বকের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সুরক্ষার হাতিয়ার। প্রতিদিনের রূপচর্চায় এই ছোট ভুলগুলো সংশোধন করে সঠিক নিয়মে সানস্ক্রিন ব্যবহার নিশ্চিত করুন। আপনার সচেতনতা ত্বকের আর্দ্রতা এবং স্বাভাবিক উজ্জ্বলতা দীর্ঘদিন বজায় রাখতে বিশেষভাবে সাহায্য করবে।

শৈশবের অনেক স্মৃতিই আমাদের মনে থাকে না কেন

আপনার ছোটবেলার ঠিক কোন বয়সটার কথা মনে আছে? ধরুন, আপনার তিন কি চার বছর বয়সের কোনো নিখাদ ছুটির দুপুরের কথা। হয়তো নানাবাড়ির বারান্দায় বসে রোদ পোহানো, কিংবা মায়ের হাতের আদুরে কোনো গন্ধ। চোখ বন্ধ করলেই কি সেই দৃশ্যগুলো আস্ত একটা ছবির মতো চোখের সামনে ভেসে ওঠে? খুব সম্ভবত উত্তর হবে, ‘না’।

সার্কাডিয়ান ডিপ্রেশন, মন খারাপ নাকি জৈবিক গোলযোগ

ভোর চারটায় অ্যালার্ম বেজে উঠলেও বিছানা ছাড়তে ইচ্ছে করে না। রাতের পর রাত ছটফট করেও যখন ঘুম আসে না, তখন মনে হয় মাথার ভেতরে যেন একটা ঘড়ি উলটো দিকে চলছে। মানসিক অবসাদ বা ডিপ্রেশনকে আমরা সাধারণত মন খারাপ বা জীবনের কোনো কঠিন পরিস্থিতির ফল হিসেবেই জানি।

পালংশাক খেতে ভালোবাসেন? জেনে নিন পালং পনিরের সহজ রেসিপি

বাজারে পাওয়া যাচ্ছে পালংশাক। এই শাক খেতে যাঁরা ভালোবাসেন তাঁরা সময় করে রেঁধে ফেলতে পারেন পালং পনির। ঝটপট দেখে নিন পালং পনিরের রেসিপি।

জনপ্রিয় টার্গেট

ইরানের সঙ্গে ফের যুদ্ধের সম্ভাবনা খুবই কম, তবে আমরা প্রস্তুত: ট্রাম্প

সানস্ক্রিন ব্যবহারের যেসব ভুলে ক্ষতি হচ্ছে ত্বকের

প্রকাশ: ০৯:০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬