০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কার নিন্দা করো তুমি মাথা করো নত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৪৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বাউল গানসহ নানা সাংস্কৃতিক আয়োজনে হামলা ও বাধা দেওয়ার প্রতিবাদে গত ২৬ অক্টোবর বিকেলে রাজধানীর ধানমন্ডিতে মীনা বাজারের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয় ‘প্রতিবাদী শিল্পী জনতা’র ব্যানারে। তবে সেখানে পুলিশের বাধায় কর্মসূচি পণ্ড হয়ে যায় বলে অভিযোগ করেন সংস্কৃতিকর্মীরা। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে মিছিল করেন আয়োজকেরা। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে এক পুলিশ কর্মকর্তার বিরূপ মন্তব্যের জের ধরে কথা-কাটাকাটি হয় এবং এর পরিপ্রেক্ষিতে আটক করা হয় সাংস্কৃতিক সংগঠক ও সাবেক ছাত্র ইউনিয়নের নেতা দীপক শীলকে। কিছুক্ষণ পরে অবশ্য তাঁকে ছেড়ে দেয় পুলিশ।

মুক্তি পাওয়া দীপক শীলকে নিয়ে রাতে পুরানা পল্টন এলাকায় মিছিল করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), যুব ইউনিয়নসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতা-কর্মীরা। ওই মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে সিপিবি নেতা-কর্মীদের ওপর হামলা করার পাশাপাশি দলের কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখা হয় ঘণ্টাখানেক। সিপিবির নেতা-কর্মীদের ভাষ্যমতে, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী পরিচয় দিয়ে এই হামলা করা হয়। পুলিশের হস্তক্ষেপের কারণে হামলাকারীরা কার্যালয়ের ভেতরে ঢুকতে পারেনি, তবে একপর্যায়ে তারা সিপিবির দুজন কর্মীকে মারধর করে। রাত ১১টার পর হামলাকারীরা চলে যায়।

রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতাকে নিয়ে আয়োজিত একটি বিশেষ প্রদর্শনী ‘নিরাপত্তাজনিত কারণে’ শেষ মুহূর্তে এসে স্থগিত করা হয়েছে। ৩ নভেম্বর বিকেল ৪টায় ‘স্বাধীনতাসংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক এই বিশেষ প্রদর্শনীর উদ্বোধন হওয়ার কথা থাকলেও ঠিক আগমুহূর্তে আয়োজকেরা এটি স্থগিত রাখার ঘোষণা দেন। জাদুঘর কর্তৃপক্ষ জানায়, অনুষ্ঠানের প্রস্তুতি থাকলেও পুলিশ এখানে আক্রমণ হওয়ার আশঙ্কা প্রকাশ করায় নিরাপত্তার স্বার্থে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। শেরেবাংলা নগর থানার পুলিশের ভাষ্য, সেখানে নিরাপত্তাজনিত ঘাটতি ছিল। তাদের আশঙ্কা ছিল, ‘ফ্যাসিস্টের দোসররা’ অনুষ্ঠানে আক্রমণ করতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়ে জাদুঘর কর্তৃপক্ষকে তাদের অনুষ্ঠান বন্ধ করতে বলে। এরপর জাদুঘর কর্তৃপক্ষ অনুষ্ঠান বন্ধ করে দেয়। জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষের আয়োজন করা প্রদর্শনীতে ‘ফ্যাসিস্টের দোসরদের আক্রমণের আশঙ্কা! এর চেয়ে হাস্যকর ও উদ্ভট অজুহাত আর কিছু হতে পারে? ৩ নভেম্বর ছিল জেলহত্যা দিবস। জাতির ইতিহাসে বেদনাবিধুর এক দিন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতের আঁধারে হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে।

মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী আয়োজন করতে না দেওয়ার দুই দিনের মাথায় সরকার জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্ট গার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছে। এ ছাড়া ‘জয় বাংলা’ নামে থাকা কোস্ট গার্ডের আরেকটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত এক চিঠিতে বলা হয়েছে, ‘বিসিজিএস তাজউদ্দীন’ জাহাজের নতুন নাম হবে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস ফিরোজ কবীর’। ‘বিসিজিএস মনসুর আলী’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’। ‘বিসিজিএস কামারুজ্জামান’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’। এ ছাড়া ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস অদম্য বাংলা’। মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনীতে ‘ফ্যাসিস্টের দোসর’দের আক্রমণের আশঙ্কার অজুহাতটি নিয়ে যাদের কিঞ্চিৎ বিভ্রান্তি বা ঘোর ছিল, তাদের সেই ঘোর এবার নিশ্চয়ই কেটে গেছে পুরোপুরি। ইউনূস জমানায় মব-সন্ত্রাসের যে ধারা চালু হয়েছিল, স্পষ্টতই সেটি ছিল মুক্তিযুদ্ধ, বাঙালিয়ানা ও অসাম্প্রদায়িকতাবিরোধী। জনগণের প্রত্যাশা ছিল, নির্বাচিত বিএনপি সরকার প্রতিহিংসাপরায়ণতা ও মুক্তিযুদ্ধবিরোধিতার ধারা থেকে বেরিয়ে আসবে। সেই প্রত্যাশার সৃষ্টি কিন্তু এমনি-এমনি হয়নি। বিএনপি নেতৃত্বের পক্ষ থেকেই তেমন আশাবাদ জাগানো হয়েছিল। এ দেশের জনগণের বড় অংশ যদি মুক্তিযুদ্ধ, বাঙালিয়ানা ও অসাম্প্রদায়িকতাবিরোধী হতো তাহলে বিগত নির্বাচনে এত বড় বিজয় বিএনপি কখনোই পেত না। এই সহজ সত্যটি বিএনপির নেতৃত্ব যত তাড়াতাড়ি উপলব্ধি করবে, তাদের জন্য ততই তা মঙ্গলজনক হবে। তাতেই মঙ্গল দেশেরও।

আবার আসা যাক সিপিবি কার্যালয় অবরুদ্ধ করে কর্মীদের মারধর করার ঘটনায়। কারণ পুলিশি হস্তক্ষেপে দেরিতে হলেও হামলাকারীদের সরে যাওয়ার মধ্য দিয়ে ঘটনার পরিসমাপ্তি ঘটেনি। প্রথমেই প্রশ্ন ওঠে মুক্তিযুদ্ধের রণধ্বনি ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির গাত্রদাহ হওয়ার কারণ ‍নিয়ে। বিএনপি তো মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি নয়। যদি মেনেও নিই যে ‘কার্যক্রম নিষিদ্ধ’ দল এই স্লোগানের অপব্যবহার করেছে, তাতেও স্লোগানের দোষ কী! এ ছাড়া স্লোগানটিও নিষিদ্ধ নয়। অন্যদিকে, এই স্লোগান দেওয়া এবং এর পরের ঘটনায় সিপিবির ভেতরে চলমান বিভেদ আরও মাথাচাড়া দিয়েছে। এটা ঠিক যে ‘জয় বাংলা’ সিপিবির দলীয় স্লোগান নয়। তাই বলে এই স্লোগানে সিপিবির কোনো অ্যালার্জি থাকার কথাও কখনো শোনা যায়নি। সিপিবি মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেওয়া দল। তাই পরিস্থিতি বিবেচনায় সিপিবির কোনো কর্মী এ স্লোগান উচ্চারণ করতেই পারেন। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে আন্দোলন কিংবা গণজাগরণমঞ্চের আন্দোলনের সময় অনেকেই এই স্লোগান দিয়েছেন। ‘জয় বাংলা’ স্লোগানের তাগদ নিয়ে সিপিবির বর্তমান সাধারণ সম্পাদকেরই কয়েক বছর আগের একটি পোস্টও আবার সামনে এসেছে। সে অবস্থায় দলের শীর্ষস্থানীয় একাধিক নেতার পক্ষে সে রাতে তাৎক্ষণিক ব্রিফিংয়ে ওই মিছিলকারীদের ‘সিপিবির কেউ নন’ এবং ১৯৭২ সালের পর সিপিবি কখনো ‘জয় বাংলা’ স্লোগান দেয়নি—এসব বলার কী যুক্তি থাকতে পারে?

মনে রাখা দরকার, দেশের বর্তমান পরিস্থিতির দায় কিন্তু কমবেশি সবারই।

৭ নভেম্বর ইতিহাসের টার্নিং পয়েন্ট

৭ নভেম্বর ইতিহাসের টার্নিং পয়েন্ট

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর দিনটি একদিকে যেমন চরম নাটকীয় ও রক্তক্ষয়ী, অন্যদিকে তেমনিভাবে তাৎপর্যময়। ১৯৭৫ সালের এই দিনটির ব্যাখ্যা নিয়ে দলীয় ও রাজনৈতিক মহলে নানামুখী মতভেদ থাকলেও, এর অনস্বীকার্য ঐতিহাসিক সত্য হলো—এটি ছিল স্বাধীন বাংলাদেশের এক চরম রাষ্ট্রীয় ও প্রশাসনিক শূন্যতার মুহূর্তে

জনপ্রিয় টার্গেট

কার নিন্দা করো তুমি মাথা করো নত

প্রকাশ: ০৭:৪৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬