এ ঘটনায় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সে সময় গাড়িতে বসা ছিলেন চালক সোহেল (৩৬)। তাঁকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে ককটেল ছোঁড়ে। এরপর কলা ভবনের পাশের শ্যাডো এলাকায় আরেকটি ককটেল ছুঁড়ে পালিয়ে যায়।
এফবিএসের সামনে ক্ষতিগ্রস্ত গাড়িটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন দুটি ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছেছে।
বিস্ফোরণে কেউ আহত হয়েছেন কি না, জানতে চাইলে প্রক্টর জানান, এফবিএসের ডিন তাঁকে জানিয়েছেন, সেখানে একটি গাড়ির চালক আহত হয়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রক্টর।

দৈনিক টার্গেট 





















