ধলেশ্বরী–লৌহজং নদী খনন উদ্বোধন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৮১ বার পঠিত হয়েছে

টাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের নদ-নদী ও খালগুলোকে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়েআনতে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি দাবি করেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সারা দেশে খাল ও নদী খননের কাজ চালিয়ে যাচ্ছে, যা পর্যায়ক্রমে আরও বিস্তৃত হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ধলেশ্বরী ও লৌহজং নদী টাঙ্গাইল অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি। এই নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার মাধ্যমে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। খনন কাজ নির্ধারিত নদীর সীমানার মধ্যেই সম্পন্ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নদীর আশপাশের কোনো জায়গা যদি অবৈধভাবে দখল হয়ে থাকে, তবে প্রশাসন তা উচ্ছেদ করে দখলমুক্ত করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং পূর্ববর্তী সরকারের সঙ্গে তাদেরকার্যপদ্ধতির মৌলিক পার্থক্য রয়েছে। সরকারের লক্ষ্য জনগণের উন্নয়ন নিশ্চিত করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয়কুমার মহন্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা।

প্রকল্প সূত্রে জানা গেছে, ধলেশ্বরী ও লৌহজং নদীর মোট ৫২.৯২ কিলোমিটার অংশ পুনঃখননেরজন্য প্রায় ৪১ কোটি ৭০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনা ও এলাকার জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ধলেশ্বরী–লৌহজং নদী খনন উদ্বোধন

প্রকাশ: ০৮:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬