আজ শনিবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টস্থ ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই আহ্বান জানানো হয়। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা সভায় উপস্থিত ছিলেন।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি. নং বি ১৪১৮)-এর সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইউনিয়নের কার্যকরী সভাপতি সাহেব আলী, সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সদস্য শেখ আজিজ, সাইফুল ইসলাম, শাহাব উদ্দিন ও শেখ ফরিদ।
তিন দফা দাবির মধ্যে রয়েছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার; সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের জায়গা নিশ্চিত করা এবং ট্রাক-পিকআপের মালামাল ইজিবাইক ও টমটমে বহন বন্ধসহ নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার এবং সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর প্রদান।

দৈনিক টার্গেট 




















