০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে এজেআর কুরিয়ারের কাভার্ড গাড়িতে আগুন ধরাল দুর্বৃত্তরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

এজেআর গ্রুপের এজিএম জয়ন্ত চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে একটি শীর্ষস্থানীয় সন্ত্রাসী চক্র প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে চক্রটি বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের কার্যালয় ও যানবাহনে হামলা এবং অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেন তিনি।

জয়ন্ত চৌধুরী বলেন, এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে প্রতিষ্ঠানের কার্যালয়ে আগুন দেওয়া হয়। এরপর শাহবাগ ও রায়েরবাজারে প্রতিষ্ঠানের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। মিরপুরে পেট্রলবোমা ছুড়ে এক কর্মীকে হত্যার উদ্দেশ্যে তাঁর শরীরে আগুন দেওয়ারও চেষ্টা করা হয়।

তিনি বলেন, প্রতিষ্ঠানের বেশির ভাগ কর্মী নিম্ন আয়ের মানুষ। এ ঘটনার কারণে তাঁদের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়তে পারে। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি। একই সঙ্গে হামলা ও নাশকতায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এর আগে গত ২০ অক্টোবর রাজধানীর হাজারীবাগে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের একটি ওয়্যারহাউসে হামলা, ভাঙচুর ও প্রায় ৩১ লাখ টাকা মূল্যের সরঞ্জাম লুটের অভিযোগ ওঠে ৭০ থেকে ৮০ জনের একটি দলের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ডাকাতির অভিযোগে মামলা করতে চাওয়া হলেও পুলিশ জানিয়েছিল, ঘটনার মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি। এ কারণে চাঁদাবাজির ঘটনায় মামলা নেওয়ার কথা জানায় পুলিশ।

ওই দিন সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে মেন্ডি ডেন্টাল কলেজ রোডে সিকদার মেডিকেল কলেজের পেছনে প্রতিষ্ঠানটির সেন্ট্রাল সর্টিং সেন্টারের ওয়্যারহাউসে এ ঘটনা ঘটে। পরদিন বুধবার সকালে প্রতিষ্ঠানের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক আফসার উদ্দিন হাজারীবাগ থানায় অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। পরে মামলা করায় মুঠোফোনে অজ্ঞাত ব্যক্তি তাঁকে হত্যার হুমকি দেয়।

মামলার অভিযোগে বলা হয়, ঘটনার দিন মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা ব্যক্তিরা ৩৫ থেকে ৪০টি মোটরসাইকেলে করে ওয়্যারহাউসের পশ্চিম গেটে আসেন। তাঁদের মধ্যে ৪০ থেকে ৫০ জন সিসিটিভি ক্যামেরা ভেঙে ভেতরে প্রবেশ করেন। বাকিরা বাইরে অবস্থান নেন। হামলাকারীদের আট থেকে নয়জনের হাতে আগ্নেয়াস্ত্র এবং দু-তিনজনের হাতে শর্টগানসদৃশ অস্ত্র ছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

প্রতিষ্ঠানটির দাবি, হামলাকারীরা একটি সিসকো কোর ডিভাইস, একটি রাউটার, বিভিন্ন সক্ষমতার নয়টি ডাহুয়া এনভিআর, ১০ টেরাবাইটের ৩৮টি হার্ডডিস্ক, একটি সার্ভার র‍্যাক, ৪০টি ক্যামেরা, আটটি সিপিইউ, আটটি মনিটর ও একটি ল্যাপটপ নিয়ে যান। এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ টাকা।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ওয়্যারহাউসে এসে অপারেশন ম্যানেজার নিজাম উদ্দিনের খোঁজ করেন। তাঁকে না পেয়ে নিরাপত্তাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে চলে যান তাঁরা। এ ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে বলে দাবি প্রতিষ্ঠানের।

অভিযোগে বলা হয়, পরে জুয়েল নামের এক ব্যক্তি প্রতিষ্ঠানের আরেকটি কার্যালয়ে হামলা, ডাকাতি ও দখলের পরিকল্পনার কথা জানান। ঘটনার পর সাইফুল নামের এক ব্যক্তি ফোন করে ডাকাতির ঘটনা ধামাচাপা দিতে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন আফসার উদ্দিন। এর আগেও ক্যাপ্টেন ইমনের নামে প্রতিষ্ঠানটির কাছে চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

দফায় দফায় গ্যাস-জ্বালানির মূল্যবৃদ্ধিতে মানবাধিকার পরিষদের ক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে দফায় দফায় গ্যাস ও জ্বালানির মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। মাত্র দুই মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মোট ৪৭৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই মূল্যবৃদ্ধি জনসাধারণের ওপর এক অসহনীয় অর্থনৈতিক বোঝা চাপিয়ে দিয়েছে…

শান্ত সাভার, উৎপাদন বন্ধ আশুলিয়ার শতাধিক কারখানায়

টানা পাঁচ দিনের শ্রমিক অসন্তোষের পর সাভারের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে আশুলিয়ার শিল্পাঞ্চলে এখনো কাটেনি অস্থিরতা। শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া গত কয়েক দিনের আন্দোলনের জেরে আশুলিয়ায় শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

বাসায় ঝগড়া, কিশোরের ছুরিকাঘাতে প্রাণ গেল সহোদর বড় ভাইয়ের

রাজধানীর শান্তিবাগ এলাকা থেকে শরীরে ছুরিকাঘাত নিয়ে সাইফুল ইসলাম সাইফ (২৩) নামে এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবার জানায়, নিজেদের বাসায় ঝগড়া-মারামারির একপর্যায়ে ছোট ভাই তাঁকে ছুরি দিয়ে আঘাত করেছে।

জনপ্রিয় টার্গেট

নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, ইরানে সর্বাত্মক যুদ্ধ শুরুর সিদ্ধান্ত শিগগির

চাঁদা না পেয়ে এজেআর কুরিয়ারের কাভার্ড গাড়িতে আগুন ধরাল দুর্বৃত্তরা

প্রকাশ: ০৮:৩২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬