ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতে ত্বকে কোন তেল ব্যবহার করবেন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৩৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

যদিও এখন অনেক ধরনের ময়শ্চারাইজার পাওয়া যায়, তাই ত্বকের যত্নে তেল আমরা অনেকটা এড়িয়ে যাই। কিন্তু যাঁদের ত্বক শুষ্ক, যাঁরা শীতে ত্বকের নানা সমস্যায় ভোগেন, তাঁরা ভরসা রাখতে পারেন তেলের ওপর।

সরিষার তেলে রয়েছে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও প্রদাহ প্রতিরোধী উপাদান। ত্বক ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের সংক্রমণ থেকে বাঁচাতে এটি খুব ভালো ভূমিকা রাখতে পারে। এ ছাড়া ত্বকের দাগ দূর করতে, পানির ভারসাম্য বজায় রাখতে এবং বলিরেখা দূর করতেও খুব ভালো কাজ করে সহজলভ্য এই তেল। তবে খাঁটি সরিষার তেল পাওয়াও যেমন দুষ্কর, তেমনি আবহাওয়াও বদলেছে। বেড়েছে দূষণের মাত্রা। ফলে ঘাম বেশি হয় যাঁদের, তাঁদের সরিষার তেল গায়ে মাখা থেকে একটু দূরেই থাকতে বলেন বিশেষজ্ঞরা। আবার যাঁদের সরিষার তেল ব্যবহারে ত্বকে র‌্যাশ হয়, তাঁদের সতর্ক থাকা উচিত।

ভিটামিন এ, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অলিভ অয়েল ত্বকের মলিনতা দূর করে ত্বক রাখে সতেজ। প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবেও অলিভ অয়েলের সুনাম আছে। রূপবিশেষজ্ঞ শারমিন কচি জানান, শীতে অন্যান্য ত্বকের তুলনায় শুষ্ক ত্বকে মরা কোষ বেশি থাকে। মরা কোষ দূর করার জন্য স্ক্রাব তৈরিতে অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে। অলিভ অয়েলের সঙ্গে চিনি বা লবণ মিশিয়ে ত্বকে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করলে তা ভালো স্ক্রাবারের কাজ করে।

পা ও কনুই ফাটা প্রতিরোধে শীতের রাতে প্রতিদিন ঘুমানোর আগে হাত ও পায়ে অলিভ অয়েল ম্যাসাজ করতে পারেন। এতে পা ফাটা দূর হবে এবং হাত-পা নরম ও সতেজ থাকবে।

ত্বকের উপযোগী তেল হিসেবে পুরো পৃথিবীতে বেশ গুরুত্ব পায় আমন্ড তেল। এই তেলে ওমেগা-৯ ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি। শারমিন কচির পরামর্শ, রাতে ঘুমানোর আগে আমন্ড তেল ত্বকে মাখলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। ত্বকের গভীরে গিয়ে পুষ্টি জোগাতে সাহায্য করে এই তেল। যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁরা এই তেল কম ব্যবহার করবেন। আমন্ড তেল শুষ্ক ত্বকে আর্দ্রতা ধরে রাখে। চোখের নিচের কালো দাগ হালকা করে এই তেল।

নারকেল তেলে কুলিং ইফেক্ট রয়েছে বলে তা শীতকালে একটু এড়িয়ে যাই আমরা। কিন্তু এই তেল খুব দ্রুত ত্বকের বিভিন্ন ধরনের ক্ষতি কমিয়ে আনতে পারে। শোভন সাহা বলেন, ‘যাঁদের ত্বক একেবারে শুষ্ক, তাঁরা শরীরে কোল্ড প্রেসড নারকেল তেল ব্যবহার করতে পারেন। শুষ্ক ত্বকের অধিকারীদের জন্য বডি ময়শ্চারাইজার হিসেবে এই তেল খুব ভালো।’ নারকেল তেলে আছে লরিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড ও ভালো ইমোলিয়েন্ট, যা ত্বক ময়শ্চারাইজ করে। তবে নারকেল তেল মুখে ব্যবহার না করাই ভালো।

শীতকালে এই তেল ত্বকে অনায়াসে ব্যবহার করতে পারেন। শারমিন কচি জানান, ত্বকের গভীর থেকে ময়লা, তেল ও ব্যাকটেরিয়া দূর করতে এই তেল খুব ভালো কাজ করে। তা ছাড়া ত্বকের নমনীয়তা ধরে রাখতে সাহায্য করে এটি। তিলের তেল ত্বকের বয়সজনিত বলিরেখা রোধে সহায়ক। প্রতিদিন এই তেল ম্যাসাজ করলে ত্বকে রক্ত চলাচল বাড়বে এবং ত্বক স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে।

কোন দেশের ঝুলিতে সবচেয়ে বেশি মিস ইউনিভার্স খেতাব

ঝলমলে আলোর ঝরনাধারা, নিখুঁত হাঁটার ছন্দ আর বুদ্ধিদীপ্ত উত্তরের এক মহাযজ্ঞ মিস ইউনিভার্স। ১৯৫২ সালে যাত্রা শুরুর পর থেকেই সৌন্দর্যের এই বিশ্বমঞ্চ কোটি কোটি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। তবে এই জমকালো লড়াইয়ে কেবল ব্যক্তিগত সৌন্দর্যই নয়, ফুটে ওঠে দেশ ও মহাদেশের এক অদৃশ্য গৌরবের লড়াইও।

জাপানের খাদ্য অপচয় রোধ ও ইকো-ফিড বিপ্লব

জাপান ছোট ও পাহাড়ি দেশ। আর এই ধরনের দেশের মূল সমস্যা হলো খাদ্য স্বয়ংসম্পূর্ণতা। এদিক থেকে বরাবরই দেশটি বড় চ্যালেঞ্জের মুখে পড়ে। দেশটি তাদের প্রায় দুই-তৃতীয়াংশ খাদ্য এবং তিন-চতুর্থাংশ পশুখাদ্য বিদেশ থেকে আমদানি করে।

আজকের রাশিফল: ঘরে-বাইরে প্রশংসায় ভাসবেন, শখ আর পকেটের টানাপোড়েন চলবে সারাদিন

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ রোমাঞ্চকর ও ঘটনাবহুল হতে চলেছে। মঙ্গলের প্রভাবে আপনার ভেতরে আজ অদম্য এক কর্মশক্তি কাজ করবে, যা দেখে এমন হিম হিম সকালেও অফিসের বস কিছুটা ভড়কে যেতে পারেন।

জনপ্রিয় টার্গেট

শীতে ত্বকে কোন তেল ব্যবহার করবেন

প্রকাশ: ১১:৩৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬