ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ইউরোভিশন এশিয়ার শিরোপা জিতল ফিলিপাইন, তলানিতে বাংলাদেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

১৪ নভেম্বর ব্যাংককের ওয়ান ব্যাংকক অ্যারেনায় বসেছিল এই আসর। নারী ক্ষমতায়নের বার্তা দেওয়া পপ ঘরানার গান ‘সোবরা-সোবরা’ পরিবেশনের মাধ্যমে বিচারক ও দর্শকের মন জয় করে নেন কারমেল। সব মিলিয়ে তিনি সর্বোচ্চ ২১১ পয়েন্ট পেয়েছেন (বিচারকদের থেকে ৯৩ এবং পাবলিক ভোটে ১১৮)। প্রতিযোগিতায় ১৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিক থাইল্যান্ড এবং ১৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ভিয়েতনাম।

এবারের আসরের সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী কারমেল তাঁর দেশে আগে থেকেই বেশ পরিচিত মুখ। ‘দ্য ভয়েস কিডস’-এ প্রথম রানারআপ হওয়ার পর আরেক রিয়েলিটি শো ‘তাওয়াগ এনজি তাংহালান’ জিতে এবং ‘পিনয় বিগ ব্রাদার’-এ অংশ নেওয়ার মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান। জাতীয় বাছাইপর্বে অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে ফিলিপাইনের প্রথম ইউরোভিশন এশিয়ার প্রতিনিধি নির্বাচিত হন কারমেল।

এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য কারমেল কোনো আর্থিক পুরস্কার পাচ্ছেন না। তবে এ বছরের ইউরোপীয় আসরের বিজয়ী বুলগেরিয়ান গায়িকা দারার হাত থেকে তিনি চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেছেন। এই জয়ের সুবাদে ২০২৭ সালে বুলগেরিয়ার বুরগাসে অনুষ্ঠেয় মূল ইউরোভিশন আসরে পারফর্ম করার সুযোগ পাচ্ছেন কারমেল।

এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিটবক্সার দল বিটমোস্ফিয়ার। নিজেদের মৌলিক গান ‘তুমি এলে’ নিয়ে অংশ নেয় তারা। কোনো বাদ্যযন্ত্র ছাড়াই তারা নিজেদের কণ্ঠ দিয়ে ড্রাম ও বেজলাইনের শব্দ তৈরি করে ব্যতিক্রমী পরিবেশনা উপহার দেয়। তবে পয়েন্টের দিক থেকে তারা খুব একটা সুবিধা করতে পারেনি। মাত্র ৩৫ পয়েন্ট নিয়ে ১১ দেশের মধ্যে সবার শেষে অবস্থান করছে বাংলাদেশ।

মূল ইউরোভিশনে বিজয়ী দেশ সাধারণত পরবর্তী আসরের আয়োজক হয়। তবে এশিয়ার আসরে এই নিয়ম থাকছে না। আয়োজকেরা জানিয়েছেন, অনেক ছোট দেশেরই এত বড় আয়োজনের অবকাঠামো নাও থাকতে পারে, তাই আয়োজক দেশ পরে নির্ধারিত হবে।

অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক আসাফ ব্লেচার জানান, আগামী বছর এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এরই মধ্যে চীন, হংকং, তাইওয়ানসহ ১৬-১৭টি অঞ্চল আগ্রহ প্রকাশ করেছে।

জনপ্রিয় কার্ড গেম নিয়ে নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিরিজ

তিন দশকের বেশি সময় ধরে বিশ্বজুড়ে কার্ড গেমপ্রেমীদের কাছে জনপ্রিয় নাম ‘ম্যাজিক: দ্য গ্যাদারিং’। ফ্যান্টাসি ও জাদুকরি এই গেমের দুনিয়া এবার জীবন্ত হতে যাচ্ছে পর্দায়। এই গেমের গল্পের ওপর ভিত্তি করে নেটফ্লিক্স বানাচ্ছে অ্যানিমেটেড সিরিজ। ‘প্লেনসওয়াকার’ নামের সিরিজটি মুক্তি পাবে ২০২৭ সালে।

ডিজিটাল যুগে সিডি ও ক্যাসেটের নস্টালজিয়া

স্ট্রিমিং অ্যাপের এই যুগে গান এখন ভার্চুয়াল জগতে বন্দী। তবে এই ডিজিটাল যুগে শ্রোতাদের, বিশেষ করে নতুন প্রজন্মকে সিডি-ক্যাসেটের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন জয় শাহরিয়ার। দীর্ঘ সাত বছর পর প্রকাশ পেয়েছে তাঁর পঞ্চম একক স্টুডিও অ্যালবাম ‘বোকা’।

কেরালা উৎসবে জায়গা করে নিল বাংলাদেশের ‘বনলতা সেন’

ঈদুল আজহা উপলক্ষে গত ২৮ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সরকারি অনুদানের সিনেমা ‘বনলতা সেন’। সে সময় প্রত্যাশিত সাড়া না পাওয়া গেলেও এবার ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরে ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি।

জনপ্রিয় টার্গেট

জনপ্রিয় কার্ড গেম নিয়ে নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিরিজ

প্রথম ইউরোভিশন এশিয়ার শিরোপা জিতল ফিলিপাইন, তলানিতে বাংলাদেশ

প্রকাশ: ১১:১৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬