ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শব্দ নাট্যচর্চা কেন্দ্র মঞ্চে আনছে ‘বেগমআম্মা লুৎফুন্নেসা’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

‘বেগমআম্মা লুৎফুন্নেসা’ নাটকটি রচনা করেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়, নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। নাটকের গল্পে দেখা যাবে, সিরাজউদ্দৌলার সমাধির সামনে দাঁড়িয়ে লুৎফুন্নেসার স্মৃতিতে জীবন্ত হয়ে ওঠে হীরাঝিলের রঙিন দিন, সিরাজের সঙ্গে বিয়ে ও ভালোবাসার স্মৃতি, নবাবি অন্দরমহলের সম্পর্ক, দ্বন্দ্ব এবং ক্ষমতার অন্তরালে চলতে থাকা ষড়যন্ত্র। ফিরে আসে ফৈজির করুণ পরিণতি, মোহনলালের ভূমিকা, পলাশীর প্রান্তরে মীরজাফর ও ইংরেজদের বিশ্বাসঘাতকতা। পরাজয়ের পর সিরাজের পলায়ন, মহানন্দার তীরে নৌকা ভেড়ানো, দানশা ফকিরের কাছে ধরা পড়া, জিনজিরা হাভেলির বন্দিজীবন এবং শেষ পর্যন্ত খোশবাগে তাঁর সমাধি—স্মৃতির পরতে পরতে জীবন্ত হয়ে ওঠে এক বিপর্যস্ত সময়ের ইতিহাস। সিরাজের মৃত্যুর পর নবাবি পরিবারের ওপর নেমে আসা নির্যাতন ও অপমানের স্মৃতিও লুৎফুন্নেসার বয়ানে উঠে আসে।

নির্দেশক শামীম সাগর বলেন, ‘ইতিহাসের ধুলোবালু জমে থাকা পাতায় যে নারী চরিত্রগুলো বারবার উপেক্ষিত কিংবা অধরা থেকে গেছে, তাদের অন্তর্গত আকুতি, বেদনা ও নিঃশব্দ কান্নাকে মঞ্চে মূর্ত করে তোলার এক আন্তরিক প্রয়াস বেগমআম্মা লুৎফুন্নেসা। প্রেম, স্মৃতি, বিশ্বাসঘাতকতা, বেদনা ও মানবতার মেলবন্ধনে নির্মিত এই নাটক দর্শককে শুধু অতীতের মুখোমুখি করে না, প্রশ্ন তোলে—ইতিহাসে শেষ পর্যন্ত কে অমর হয়ে থাকেন? যিনি ক্ষমতা জয় করেন, নাকি যিনি মানুষের হৃদয় জয় করেন?’

নাটকটিতে অভিনয় করেছেন রওশন জান্নাত রুশনী ও ইনতিশা তাশদীদ তাহা। মঞ্চ, আলো, আবহসংগীত ও প্রকাশনায় শামীম সাগর, কোরিওগ্রাফিতে অনিকেত পাল বাবু এবং রূপসজ্জায় আছেন শুভাশীষ দত্ত তন্ময়।

জনপ্রিয় কার্ড গেম নিয়ে নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিরিজ

তিন দশকের বেশি সময় ধরে বিশ্বজুড়ে কার্ড গেমপ্রেমীদের কাছে জনপ্রিয় নাম ‘ম্যাজিক: দ্য গ্যাদারিং’। ফ্যান্টাসি ও জাদুকরি এই গেমের দুনিয়া এবার জীবন্ত হতে যাচ্ছে পর্দায়। এই গেমের গল্পের ওপর ভিত্তি করে নেটফ্লিক্স বানাচ্ছে অ্যানিমেটেড সিরিজ। ‘প্লেনসওয়াকার’ নামের সিরিজটি মুক্তি পাবে ২০২৭ সালে।

ডিজিটাল যুগে সিডি ও ক্যাসেটের নস্টালজিয়া

স্ট্রিমিং অ্যাপের এই যুগে গান এখন ভার্চুয়াল জগতে বন্দী। তবে এই ডিজিটাল যুগে শ্রোতাদের, বিশেষ করে নতুন প্রজন্মকে সিডি-ক্যাসেটের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন জয় শাহরিয়ার। দীর্ঘ সাত বছর পর প্রকাশ পেয়েছে তাঁর পঞ্চম একক স্টুডিও অ্যালবাম ‘বোকা’।

কেরালা উৎসবে জায়গা করে নিল বাংলাদেশের ‘বনলতা সেন’

ঈদুল আজহা উপলক্ষে গত ২৮ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সরকারি অনুদানের সিনেমা ‘বনলতা সেন’। সে সময় প্রত্যাশিত সাড়া না পাওয়া গেলেও এবার ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরে ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি।

জনপ্রিয় টার্গেট

জনপ্রিয় কার্ড গেম নিয়ে নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিরিজ

শব্দ নাট্যচর্চা কেন্দ্র মঞ্চে আনছে ‘বেগমআম্মা লুৎফুন্নেসা’

প্রকাশ: ১১:১৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬