ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের খাদ্য অপচয় রোধ ও ইকো-ফিড বিপ্লব

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

এই সমস্যার স্থায়ী সমাধানে জাপান বহু বছর ধরে কাজে লাগাচ্ছে তাদের শতবর্ষী ঐতিহ্য—ফার্মেন্টেশন বা গাঁজন পদ্ধতি। জাপানে প্রায় ৫ হাজার বছর আগের জোমোন যুগ থেকে ফলমূল সংরক্ষণে গাঁজন প্রক্রিয়ার ব্যবহার হয়ে আসছে। সময়ের পরিক্রমায় মাইক্রোবস বা জীবাণুগুলোকে শত্রু না ভেবে ‘সহযোগী’ হিসেবে দেখার এক অনন্য সংস্কৃতি গড়ে উঠেছে দেশটিতে। ১৯শ শতক থেকেই জাপান সরকার সাকে তৈরি বা সয়া সস তৈরির মতো প্রাচীন পদ্ধতিগুলোকে আধুনিক শিল্পে রূপ দিতে গবেষণা শুরু করে। এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করেই কোইচি তাকাহাসি নামের এক সাবেক ভেটেরিনারি চিকিৎসক প্রতিষ্ঠা করেন ‘জাপান ফুড ইকোলজি সেন্টার’।

তাকাহাসির মূল লক্ষ্য ছিল খাদ্য অপচয় রোধ করে এটিকে বৃত্তাকার অর্থনীতি বা ‘সার্কুলার ইকোনমি’র আওতায় আনা। অতীতে কাঁচা খাবার সরাসরি খামারে পাঠানো কঠিন ছিল। কারণ খাবারে পানির পরিমাণ বেশি থাকায় তা দ্রুত পচে যেত। আবার পানি শুকাতে গেলে অতিরিক্ত শক্তি খরচ হতো, যা বর্জ্য পোড়ানোর সমতুল্য। এই সমস্যা সমাধানে তাকাহাসি জাপানের প্রাচীন গাঁজন বা ফারমেন্টেশন প্রযুক্তির শরণাপন্ন হন।

সরকার, বিশ্ববিদ্যালয় ও জাতীয় প্রতিষ্ঠানের গবেষকদের নিয়ে দীর্ঘ ট্রায়াল ও ভুলের মধ্য দিয়ে তিনি ল্যাকটিক অ্যাসিড ফারমেন্টেশনের মাধ্যমে শূকরের জন্য একটি তরল খাদ্য বা ‘ইকো-ফিড’ তৈরি করেন। এই খাবারে পিএইচ মাত্রা ৪.০-এ নামিয়ে আনা হয়। যার ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না এবং কোনো রেফ্রিজারেশন ছাড়াই খাবারটি ১০ দিন পর্যন্ত ভালো থাকে। দেখতে হালকা ও ঘোলাটে এই ইকো-ফিডের স্বাদ টক দইয়ের মতো। মজার বিষয় হলো, সাধারণ আমদানি করা খাবারের তুলনায় এই ইকো-ফিড তৈরিতে ৭০ শতাংশ কম গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।

বর্তমানে জাপানের সাগামিহারা শহরে অবস্থিত এই সেন্টারটিতে প্রতিদিন সুপারমার্কেট, ডিপার্টমেন্টাল স্টোর এবং কনভেনিয়েন্স স্টোরের উৎপাদিত প্রায় ৪০ টন খাদ্য অপচয় প্রক্রিয়াজাত করা হয়। গিওজা স্কিন, ভাত, বাঁধাকপি, পাউরুটি, ফলের খোসা ও ছানার পানির মতো উপাদানগুলো নির্দিষ্ট ক্যালোরি ও পুষ্টির মাপে মিশিয়ে এই ফিড তৈরি করা হয়। এই ইকো-ফিড খামারিদের কাছে প্রচলিত ফিডের অর্ধেক দামে বিক্রি হয় এবং শূকরের বয়স ও চাহিদা অনুযায়ী এতে লাইসিন বা অ্যামিনো অ্যাসিড বাড়িয়ে মাংসের মানও নিয়ন্ত্রণ করা যায়।

সবচেয়ে বড় কথা হলো, সমাজ বদলানোর তাগিদে তাকাহাসি এই প্রযুক্তির কোনো পেটেন্ট নেননি, যাতে অন্যরা এটি অনুকরণ করতে পারে। জাপানের বহু বছরের এই গাঁজন বিজ্ঞানের সঠিক প্রয়োগ আজ প্রমাণ করেছে যে, পরিবেশবান্ধব ও টেকসই উদ্যোগের মাধ্যমেও লাভজনক ব্যবসা পরিচালনা করা সম্ভব।

‘আয়না ভরা দিন, রূপসায়রের জল’

‘আয়না ভরা দিন, রূপসায়রের জল’

সকালে তাড়াহুড়ো করে অফিসের জন্য তৈরি হচ্ছেন, সেখানেও ড্রেসিং টেবিলের আয়নাটি আপনার ছায়াসঙ্গী। বৃষ্টিতে ভিজে কাজল লেপ্টে গেল কি না দেখার জন্যও ব্যাগ থেকে ছোট্ট গোল আয়নাটিই বের করতে হচ্ছে। ছোট ঘর, আলো নেই? দেয়ালে বড় আয়না জুড়ে দিতেই যেন ঘরটা বড় আর আলোঝলমলে দেখতে লাগে।

প্রশান্তির খোঁজে তরুণেরা কেন স্লো লিভিংয়ের দিকে ঝুঁকছেন, জেনে নিন এর কার্যকারিতা

বর্তমানে সফলতার সংজ্ঞা যেন অনেকটাই বদলে গেছে। কয়েক বছর আগেও সারাক্ষণ ব্যস্ত থাকা, অনেক টাকা উপার্জন, রাত জেগে কাজ করা এবং সমাজে প্রতিষ্ঠিত হয়ে ওঠাকেই একমাত্র মাপকাঠি ভাবা হতো। কিন্তু বর্তমান প্রজন্মের বিশেষ করে মিলেনিয়াল ও জেন-জি তরুণদের মধ্যে এই ধারণায় বড় ধরনের পরিবর্তন আসছে।

৭০ পেরোলেও শীতে ত্বক থাকবে কোমল, যত্ন নেবেন যেভাবে

চলছে ২০২৬ সাল। এখন বয়স কেবল একটি সংখ্যা মাত্র। সত্তরের কোঠায় পা রাখলেও নিজেকে পরিপাটি ও সতেজ রাখার ইচ্ছা এখন প্রতিটি মানুষের। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা কমতে থাকে। পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন অসুখের কারণেও ত্বকে নানান সমস্যা দেখা দিতে পারে।

জনপ্রিয় টার্গেট

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

জাপানের খাদ্য অপচয় রোধ ও ইকো-ফিড বিপ্লব

প্রকাশ: ১২:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬