প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিতে অনুরাগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৮০ বার পঠিত হয়েছে

অনুরাগ

সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এক বছরের পথচলা সফলভাবে অতিক্রম করেছে অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠন। প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৭ আগস্ট আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। দিনটিকে স্মরণীয় করে রাখতে আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজন রাখা হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠানের পর্দা উঠবে। এতে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি রুবিনা আলমগীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন।

এছাড়া উদ্বোধক হিসেবে অনুষ্ঠানে থাকবেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেলাল খান, জাসাসের কেন্দ্রীয় কমিটির নেতা; জাকির হোসেন রোকন, সদস্য সচিব, জাসাস কেন্দ্রীয় কমিটি; রবিউল ইসলাম নয়ন, সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং শামীম মাহমুদ, সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আয়োজকরা জানিয়েছেন, আলোচনা পর্ব শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হবে। এরপর দেশের খ্যাতিমান ও উদীয়মান শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠার পর থেকে সাংস্কৃতিক চর্চা, সামাজিক সচেতনতা এবং সৃজনশীল কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার ধারাবাহিকতা বজায় রেখেই তারা দ্বিতীয় বর্ষে পদার্পণ করছে। এই আয়োজনের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। দেশের সংস্কৃতিপ্রেমী মানুষ, শিল্পী, সাহিত্যিক, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানে উপস্থিত থেকে এই আয়োজনকে সফল করার আহ্বান জানিয়েছে অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতিতে অনুরাগ

প্রকাশ: ০৫:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬