০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সারাক্ষণ ক্লান্ত লাগে, বিষণ্নতায় ভুগছেন—জেনে নিন যে ভিটামিনের অভাবে হতে পারে এসব সমস্যা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

ছোট-বড় বেশির ভাগ মানুষ জানে, সূর্যের আলোয় থাকলে শরীরে ভিটামিন ডি পাওয়া যায়। কিন্তু এত সহজে যে ভিটামিন পাওয়া যায়, বিশ্বের সবচেয়ে বেশি মানুষ সেই ভিটামিনের ঘাটতিতেই ভোগেন। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধীন হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের একটি গবেষণা বলছে, বিশ্বের ১০০ কোটির বেশি মানুষের, অর্থাৎ পৃথিবীর মোট জনসংখ্যার ৮ ভাগের এক ভাগেরও বেশি মানুষ ভিটামিন ডি-এর ঘাটতিতে ভোগেন।

শরীরে ভিটামিন ডি-এর সঠিক মাত্রার অভাব হলে নানা ধরনের স্বাস্থ্যগত জটিলতা দেখা দিতে পারে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এর প্রধান লক্ষণ ও ক্ষতিকর দিকগুলো হলো:

ক্লান্তি ও দুর্বলতা: সারাক্ষণ ক্লান্তি অনুভব হয়, শরীর ও পেশিতে ব্যথা বা দুর্বলতা দেখা দেওয়া।

হাড় ও পেশির তীব্র ব্যথা: হাড় ভঙ্গুর হয়ে যাওয়া এবং পেশিতে অসহ্য যন্ত্রণা হওয়া।

হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি: সামান্য আঘাতেই হাড়, বিশেষ করে পা, শ্রোণিচক্র (কোমরের হাড়ের নিচের অংশ) এবং নিতম্বের হাড়ে ফাটল ধরা বা ভেঙে যাওয়া।

রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া: ঘন ঘন সংক্রমণ বা ফ্লুতে আক্রান্ত হওয়া এবং অটোইমিউন রোগের ঝুঁকি বেড়ে যাওয়া।

মানসিক স্বাস্থ্যের অবনতি: বিষণ্নতা, উদ্বেগ এবং মেজাজ খিটখিটে হয়ে যাওয়া।

মনে প্রশ্ন জাগতে পারে, সূর্যের আলোতে গেলেই যে ভিটামিন শরীরে তৈরি হয়, তার আবার ঘাটতি হয় কী করে? উত্তরটা লুকিয়ে আছে এই প্রশ্নের মধ্যেই। আরও কিছু কারণ রয়েছে—

ভিটামিন ডি তিনটি প্রধান উপায়ে পাওয়া যায়—

১. সূর্যের আলো (প্রধান উৎস): সূর্যের আলো ত্বকে সরাসরি লাগলে শরীর স্বাভাবিকভাবেই ভিটামিন ডি তৈরি করে।

২. খাবার: প্রাকৃতিকভাবে এবং ফর্টিফায়েড (অতিরিক্ত ভিটামিন যুক্ত করা) খাবারের মাধ্যমে ভিটামিন ডি পাওয়া যায়।

৩. সাপ্লিমেন্ট: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দ্রুত পূরণ করা যায়।

একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক চাহিদার সিংহ ভাগ ভিটামিন ডি-ই পাওয়া যায় সূর্যের আলো থেকে। এ ছাড়া কিছু খাবার থেকেও ভিটামিন ডি পাওয়া যায়—

ভিটামিন ডি-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ নিয়ন্ত্রণ করা, যা হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ও মজবুত রাখার জন্য অপরিহার্য। এর অন্যান্য মূল উপকারিতাগুলো হলো—

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রিউমাটয়েড আর্থ্রাইটিস, টাইপ-১ ডায়াবেটিস এবং অন্ত্রের প্রদাহের মতো অটোইমিউন রোগের ঝুঁকি কমায়।

গুরুতর রোগ থেকে সুরক্ষা: গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত ভিটামিন ডি মাল্টিপল স্ক্লেরোসিস এবং হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এ ছাড়া ফ্লু ও শ্বাসকষ্টজনিত জটিলতা কমায়।

মানসিক স্বাস্থ্য ও মেজাজ নিয়ন্ত্রণ: ভিটামিন ডি মেজাজ ঠিক রাখতে এবং বিষণ্নতা বা দুশ্চিন্তা কমাতে কার্যকর ভূমিকা রাখে।

ওজন নিয়ন্ত্রণে সহায়তা: পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি ক্ষুধামন্দা তৈরি করে পরোক্ষভাবে ওজন কমাতে সাহায্য করে।

হামের উপসর্গে ৩ মৃত্যু, শনাক্ত ১৩২৭

হামের উপসর্গে ৩ মৃত্যু, শনাক্ত ১৩২৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৩২৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

ডেঙ্গুতে এক দিনে ৬ মৃত্যু, হাসপাতালে ১৮৬৬

ডেঙ্গুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা যায়। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যু নেই। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরে মারা গেছে ১৭৪ জন, যা এ বছরের এক মাসে সর্বোচ্চ মৃত্যু।

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৩২৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও ৭৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

জনপ্রিয় টার্গেট

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

সারাক্ষণ ক্লান্ত লাগে, বিষণ্নতায় ভুগছেন—জেনে নিন যে ভিটামিনের অভাবে হতে পারে এসব সমস্যা

প্রকাশ: ০৭:০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬