দিল্লির নদী উৎসবে বাংলাদেশের প্রামাণ্যচিত্র ‘পানকৌড়ি’
-
দৈনিক টার্গেট - প্রকাশ: ০৮:১৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- ২ বার পঠিত হয়েছে
দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দি আর্টসে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ৭ম নদী উৎসব। উৎসব চলবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের অংশ হিসেবে থাকছে দ্য রিভার অ্যাজ অ্যান আর্কিভিস্ট শিরোনামের প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের তরুণ প্রামাণ্যচিত্র নির্মাতা জাফর মুহাম্মদ নির্মিত ‘পানকৌড়ি’।
২০১৯ সালে পানকৌড়ি নির্মাণ শুরু করেন জাফর মুহাম্মদ। প্রায় ছয় বছর পর ২০২৫ সালে শেষ হয় কাজ। পানকৌড়ি নির্মিত হয়েছে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের করতোয়া নদী এবং করতোয়া নদীতে পাথর সংগ্রহ করা মুজিবুর রহমানের জীবনকে ঘিরে। মুজিবুর রহমান জীবনের ৫৫ বছর কাটিয়েছেন করতোয়া নদী থেকে পাথর সংগ্রহ করে। দীর্ঘ সময় ধরে নির্মিত এই প্রামাণ্যচিত্রের দৈর্ঘ্য ১৮ মিনিট ১৭ সেকেন্ড। নির্মিত হয়েছে পর্যবেক্ষণধর্মী ধারায়। পোস্ট প্রোডাকশনের কাজ চলাকালে এর প্রধান চরিত্র মুজিবুর রহমান মারা যান।
গত বছর আওয়ার ফিল্মস শর্টস ফেস্ট ও চট্টগ্রাম আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতেছে পানকৌড়ি। এ ছাড়া, ১২তম কলকাতা পিপলস ফিল্ম ফেস্টিভ্যাল ও কেরালা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে (২০২৬) প্রদর্শনের জন্য নির্বাচিত হয়।
নির্মাতা জাফর মুহাম্মদ বলেন, ‘পানকৌড়ি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ভারতের আন্তসীমান্ত নদী করতোয়া এবং করতোয়ার স্রোতের সঙ্গে প্রবাহিত আমাদের সম্মিলিত স্মৃতিকে কেন্দ্র করে। তুলে ধরা হয়েছে নদীর কথা, নদীর তীরবর্তী মানুষের কথা। তাই দিল্লির নদী উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য নির্বাচিত হওয়ায় ভালো লাগছে।’
সীমানা ছাড়িয়ে বিশ্বজয়ের নজির তো কতই আছে, কিন্তু একটি সুর কীভাবে গোটা বিশ্বকে একই ছন্দে বাঁধতে পারে—তার অনন্য দৃষ্টান্ত হয়ে রইল ‘পাসুরি’। কোক স্টুডিও পাকিস্তানের তুমুল জনপ্রিয় এই গান এবার পাকিস্তানি মিউজিকের ইতিহাসের সেরা রেকর্ডটি গড়ে নিয়েছে। প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে এক বিলিয়ন
মৃত্যুর ৯ মাস পর সম্মানজনক এমি অ্যাওয়ার্ড লাভ করেছেন হলিউডের কিংবদন্তি পরিচালক ও অভিনেতা রব রাইনার। ‘দ্য বেয়ার’ সিরিজে অভিনয়ের জন্য ‘আউটস্ট্যান্ডিং গেস্ট অ্যাক্টর (কমেডি)’ বিভাগে মরণোত্তর এই সম্মাননা দেওয়া হয় তাঁকে।


























