আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৯৪ জন, মতিঝিল বিভাগে ৮৫ জন, তেজগাঁও বিভাগে ৯০ জন, মিরপুর বিভাগে ১৪১ জন, গুলশান বিভাগে ৪৬ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা বিভাগে ১ জন রয়েছেন।
পুলিশ আরও জানিয়েছে, অভিযানকালে ১৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ৫৩৯টি ইয়াবা, ১ দশমিক ৮৫ গ্রাম হেরোইন, ৩টি মোটরসাইকেল, ৮টি মুঠোফোন, ১ হাজার ৫০০ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দৈনিক টার্গেট 

























