উৎসবের উদ্বোধনী আয়োজন হবে ১১ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির মাঠে। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। উৎসব উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান এমপি। বিশেষ অতিথি থাকবেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সভাপতিত্ব করবেন গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ও লালন বিশ্বসংঘের চেয়ারম্যান দর্শনাচার্য অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য দেবেন সংগঠনটির প্রধান নির্বাহী আবদেল মাননান।
এদিন কবীর-লালন বিষয়ে আলোচনা করবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান প্রিয়াঙ্কা গোপ, সুফি গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্যের অধ্যাপক ড. আহসানুল হাদী, লালনপন্থী প্রবীণ সাধক ফকির আবুল হোসেন শাহ, কবীরপন্থী সাধক নিঝুম পাইনকা, গুরুদুয়ারা নানকশাহীর পক্ষে ডা. এম কে রায় এবং গবেষক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
ঢাকার উদ্বোধনী আয়োজনের পর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হবে উৎসবের পরবর্তী পর্ব। ১৮ সেপ্টেম্বর বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, ১৯ সেপ্টেম্বর খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, ২৫ সেপ্টেম্বর শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, ২ অক্টোবর রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, ৪ অক্টোবর রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, ২৩ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এবং ৩০ অক্টোবর সিলেট বিভাগের শ্রীমঙ্গলের জেলা পরিষদ মাল্টিপারপাস মিলনায়তনে অনুষ্ঠিত হবে উৎসবের শেষ পর্ব।
টানটান উত্তেজনাপূর্ণ তৃতীয় সিজনের সফল সমাপ্তির পরপরই ‘সাইলো’ ভক্তদের জন্য এল বড় ঘোষণা। বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর এই সাড়া জাগানো সিরিজের চতুর্থ সিজনের কাজে হাত দিয়েছে অ্যাপল টিভি। এ সিজন দিয়েই শেষ হবে সাইলোর পথচলা।
আজ ঢালিউডের অকালপ্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান ক্ষণজন্মা এই নায়ক। সালমান শাহর অকালপ্রয়াণে থমকে গিয়েছিল দেশের চলচ্চিত্রাঙ্গন। তাঁর মৃত্যুর সময় শুটিং ও মুক্তির প্রক্রিয়ায় থাকা একাধিক সিনেমা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা।
৪ সেপ্টেম্বর ছিল প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী। প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান প্রকাশ করলেন মেয়ে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। ‘ঘড়ির কাঁটা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দিঠি আনোয়ার…
দৈনিক টার্গেট 


























