১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

১১ নভেম্বর থেকে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে গতকাল পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন মাহি। এর আগে গত শনিবার রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হিসেবে ঘোষণা করা হয় সামিরা খান মাহির নাম। গত কয়েক বছরের মতো এবারও মিস ইউনিভার্স বাংলাদেশ নির্ধারণ করা হয়েছে সিলেকশনের মাধ্যমে। মাহির মাথায় মুকুট পরিয়ে দেন গত বছর মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তানজিয়া জামান মিথিলা।

বাস্তবজীবনেও মাহি ও মিথিলা দুজনের মধ্যে রয়েছে বন্ধুত্ব। মাহিকে মিস ইউনিভার্সের জন্য প্রস্তুত করার দায়িত্ব নিয়েছেন মিথিলা। নিজের অভিজ্ঞতা দিয়ে মাহিকে সামনের দিকে এগিয়ে নিতে চান মিথিলা। মাহিকে নিয়ে আশাবাদী তিনি।

মিস ইউনিভার্সে যাওয়ার আগে সামিরা খান মাহি বলেন, ‘আন্তর্জাতিক মঞ্চে আমি আমার দেশের সংস্কৃতি তুলে ধরতে যাচ্ছি। এটা অনেক বড় দায়িত্ব। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব আমার দেশের পতাকাকে যতটুকু এগিয়ে নিয়ে যেতে পারি। সবার দোয়া ও সহযোগিতা চাই।’

নাটকের নিয়মিত অভিনেত্রী হয়েও মিস ইউনিভার্স বাংলাদেশ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা। এই প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি সব সময় চেষ্টা করেছি সংস্কৃতি অঙ্গনে নিজের একটা জায়গা তৈরি করতে। এখন পর্যন্ত যতটুকু ভালোবাসা পেয়েছি, সেটা অনেক বড় প্রাপ্তি। কিন্তু এই প্ল্যাটফর্ম একেবারেই ভিন্ন বিষয়, আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ। প্রস্তাবটি যখন আমার কাছে আসে, তখন ভাবছিলাম এই প্রতিযোগিতায় আমার অংশ নেওয়াটা ঠিক হবে কি না। পরে মনে হলো, এটাই ঠিক। একজন অভিনেত্রী হয়ে, মডেল হয়েও যদি এমন একটা প্রতিযোগিতায় দেশকে প্রতিনিধিত্ব করতে না পারি, তাহলে তো শিল্পী হিসেবেই আমার কোনো মূল্য রইল না।’

ডাক্তারের কথা শুনে পাগলের মতো কেঁদেছিলাম: তানিয়া বৃষ্টি

সাক্ষাৎকার /ডাক্তারের কথা শুনে পাগলের মতো কেঁদেছিলাম: তানিয়া বৃষ্টি

গত ডিসেম্বরে শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। পরে জানতে পারেন ব্রেন টিউমারে আক্রান্ত তিনি। এরপর টানা চিকিৎসা, একাধিক সার্জারি, এমনকি লাইফ সাপোর্টের মতো কঠিন সময়ও পার করতে হয়েছে তাঁকে। চিকিৎসকদের কড়া নিষেধ সত্ত্বেও অভিনয়ের প্রতি তীব্র ভালোবাসা থেকে দীর্ঘ ৯ মাস…

শিল্পকলায় ‘ইনভিজিবল স্টোরিজ’ নাটকের দুই প্রদর্শনী

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ৬ ও ৭ নভেম্বর সন্ধ্যা ৬টায় মঞ্চায়ন করা হবে নাটক ‘ইনভিজিবল স্টোরিজ’। সমকালীন থিয়েটার ও ঐতিহ্যবাহী গল্প কথনশৈলীর মেলবন্ধনের মধ্য দিয়ে বাংলাদেশের লোককথা ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এই নাট্য প্রযোজনায়।

শৌখিন থিয়েটারের নতুন নাটক ‘পালিয়ে বেড়ায়’

মঞ্চে আসছে নাট্যদল শৌখিন থিয়েটারের নতুন নাটক ‘পালিয়ে বেড়ায়’। মনোজ মিত্র রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন হামিদুর রহমান পাপ্পু। এটি শৌখিন থিয়েটারের ১২তম প্রযোজনা। ১০ নভেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে পালিয়ে বেড়ায় নাটকের…

জনপ্রিয় টার্গেট

প্রেমের ফাঁদে এনভিডিয়ার সিইও, কে সেই নারী

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি

প্রকাশ: ১০:০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬