আজ বৃহস্পতিবার ওই শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দিতে দিনাজপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন অভিভাবকেরা। এ ছাড়া কলেজ কর্তৃপক্ষের কাছে প্রতিনিয়তই ধরনা দিচ্ছেন তারা।
কলেজ সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই বোর্ডসেরা হওয়ার গৌরব অর্জন করে আসছে সৈয়দপুর বিজ্ঞান কলেজ। গড়ে ৫০ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্থান করে নিচ্ছে।
জানা গেছে, চলতি বছর সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে ১০১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১০০ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৫২ জন শিক্ষার্থী। এবার ওই কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির আসন নির্ধারণ করা হয়েছে ৩৫০ টি। গত ২৭ আগস্ট প্রতিষ্ঠানটির ভর্তির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির সর্বনিম্ন যোগ্যতা হলো জিপিএ ৫। এর ফলে সামান্য নম্বর কম থাকায় নিজ কলেজের ৪৮ জন শিক্ষার্থীই ভর্তির সুযোগবঞ্চিত থাকছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই অভিভাবকেরা ভর্তি বিজ্ঞপ্তি সংশোধন করে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়ার দাবি জানিয়ে আসছেন।
সেলিনা আক্তার নামে এক অভিভাবক বলেন, ‘কলেজের অধ্যক্ষ আমাদের কোনো কথাই শুনছেন না। অথচ ওই প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণি থেকে আমাদের সন্তানেরা পড়ছে। তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।’
এ বিষয়ে সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল কালাম আজাদ বলেন, ‘আমাদের কলেজে প্রতি বছর ভর্তির চাপ বাড়ছে। উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এখানে ভর্তি হওয়ার ব্যাপারে প্রবল আগ্রহী। আমাদের অনেক চাপ সামাল দিতে হয়। তা ছাড়া এ প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে সরকারি নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নেই।’
নিহত সৌরভের ছোট বোন নুপুরের সঙ্গে চার বছর আগে রবিউল ইসলামের বিয়ে হয়। পরবর্তীতে নুপুরের সঙ্গে সৌরভের বন্ধু জাহাঙ্গীরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনায় রবিউল ক্ষুব্ধ হন। এর জের ধরেই তিনি শাহিনের সঙ্গে পরামর্শ করে সৌরভকে হত্যার পরিকল্পনা….
বাড়ি থেকে একের পর এক বিষধর সাপ উদ্ধার, সে সঙ্গে ঘুমের ঘোরে বারবার সাপের স্বপ্ন—সব মিলিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছিল পরিবারের। উপায়ান্তর না দেখে গ্রামীণ ঐতিহ্য ও লোকবিশ্বাসের ওপর ভরসা রেখে প্রায় দেড় বছর আগে মানত করেছিলেন, বাড়িতে ‘পদ্মাপুরাণ’ গানের আসর বসাবেন।
এই চক্রকে দুর্বল ভাবলে চলবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে পরিকল্পিতভাবে এগোতে হবে। প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করতে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। এমনকি প্রশাসনের ওপরও হুমকি আসে।
দৈনিক টার্গেট 























