সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই ঐতিহব্যাহী সাংস্কৃতিক চর্চার পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় কবিকে স্মরণ করা হয় গতকাল। পরিবেশিত হয় লেটোগান ‘অন্ধরাজা’। এর পরিচালনা ও রূপায়নে ছিলেন ড. কমল খালিদ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সায়মা আহমেদ লিজা। লেটোগান হচ্ছে কবিতা, গান ও নাটকের এক মিশেল। শিল্পকলায় লেটোগান ‘অন্ধরাজা’ পরিবেশন করে লেটোগানের দল ভারতের পশ্চিমবঙ্গের ‘নিমশা লেটোদল’ ও ‘মেদেনীপুর লেটোদল’। এরপর ‘কবির লড়াই’ পরিবেশনা শুরু হয়। পরিচালনা ও রূপায়নে ছিলেন জীবন চৌধুরী।
কবিয়াল জীবন উড়ের সঙ্গে পরিবেশনায় গানে গানে লড়াই করেন কবিয়াল গুমানী বাবু। পরিবেশনায় ছিলেন জীবন চৌধুরী, গুমানী বাবু, বাবুল হোসাইন, জীবন উড়ে, মামুন হোসাইন। দোহারে ছিলেন শান, সৈয়দ মাসুমুর রহমান, জয়ন্ত বিকাশ দাস, মাহমুদা আক্তার রুপা, আরবী ইসলাম স্বর্ণা, জান্নাত আরা শ্যামলী, অনন্যা রায় ও নারায়ণ দেব। বাদ্যযন্ত্রের মধ্যে তবলায় তুষার কান্তি সরকার, বাঁশিতে মো. নয়ন, ঢোলে আকাশ কবির, মন্দিরায় মো. সোহেল মিয়া।
অনুষ্ঠানের শুরুতেই ‘কাজী নজরুল ইসলামের লেটোগান ও কবিগান: লোকঐতিহ্য, সৃজনশীলতা ও বিদ্রোহী চেতনার উৎসসন্ধান’ শিরোনামের প্রবন্ধ পাঠ করেন সরকারি সংগীত কলেজের লোকসংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. কমল খালিদ।
সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।
চিত্রকলা, ড্রয়িং, কোলাজ, সেলাই, টেক্সটাইল, সংগৃহীত উপকরণ এবং পরীক্ষামূলক বইয়ের নানা রূপের মাধ্যমে শিল্পীরা স্মৃতি, পরিচয়, ঐতিহ্য, হারানো, আকাঙ্ক্ষা ও জীবন-অভিজ্ঞতার মতো বিষয় নিয়ে কাজ করেছেন শিল্পীরা। ব্যক্তিগত অনুভূতি ও স্মৃতিকে তাঁরা রূপ দিয়েছেন দৃশ্যমান ও বস্তুগত শিল্পভাষায়…
জুলাইয়ের দিনগুলোতে রাজপথ যেমন প্রতিবাদের প্রধান মঞ্চ হয়ে উঠেছিল, তেমনি শহরের দেয়ালগুলোও হয়ে উঠেছিল মানুষের ক্ষোভ, স্বপ্ন, শোক, প্রতিরোধ ও ভবিষ্যতের আকাঙ্ক্ষা প্রকাশের এক উন্মুক্ত ক্যানভাস। যে দেয়াল এতদিন কেবল স্থাপত্যের অংশ ছিল, সেই দেয়ালই হঠাৎ কথা বলতে শুরু করে ওঠে।
বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে আজ রাজধানীর ধানমন্ডির বিডিওএসএন কার্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্ত আসর ও স্বপ্ন ৭১ প্রকাশন আয়োজন করে ‘শতবর্ষে সুকান্ত’ শীর্ষক অনুষ্ঠানের। অনুষ্ঠানে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা গান, কবিতা আবৃত্তি, আলোচনা ও আবু…
দৈনিক টার্গেট 






















