দৈনিক টার্গেট

দেশের চেতনায়

রাজশাহীতে বাল্যবিবাহ প্রতিরোধে লফস এর ক্যাম্পেইন অনুষ্ঠিত

বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস), দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকল্প এলাকা পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রামে শিক্ষা সহায়তা ও মেধাবৃত্তি কর্মসূচির উপকারভোগী সদস্যদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধের সচেতনতামূলক সভা ও ক্যাম্পেইনে অনুষ্ঠিতব্য হয়।

ক্যাম্পেইন কর্মসূচিতেই বাল্যবিবাহ কে না বলা, সকলকেই বাল্যবিবাহ প্রতিরোধের সচেতনতামূলক হওয়া, শিশুদের অধিকার বিষয়ে জরুরী প্রয়োজনে টোল ফ্রি ১০৯৮ নম্বর ব্যবহার সহ নিজে বাল্যবিবাহ করবো না অন্যকেও বাল্যবিবাহ না করার জন্য উৎসাহিত করবো। নিজের পায়ে দাড়াবো-শিক্ষা গ্রহন করবো।

বাল্যবিবাহ সচেতনতামূলক সভা

অনুষ্ঠানে লফসের নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা হতে হবে। তিনি বাল্যবিবাহ এর ক্ষতি কারক দিক তুলে ধরেন এবং সকলকেই ঐক্যবদ্ধ ভাবে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।

ক্যাম্পেইন কর্মসূচিতে ত্বরী ফাউন্ডেশন, এম.আরকে উচ্চ বিদ্যালয়, কুখন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।