ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টু ফের ২ দিনের রিমান্ডে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৪৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

এর আগে মিন্টুর তিন দিনের রিমান্ড শেষ হয় গত শুক্রবার। ওই রিমান্ড চলাকালেই মামলাটি থানা-পুলিশের কাছ থেকে ডিবিতে হস্তান্তর করা হয়। তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে মিন্টুকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন নতুন তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

আজ দুপুরে শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, রিমান্ড শুনানিতে মিন্টুর আইনজীবী এর বিরোধিতা করেন। তাঁর যুক্তি ছিল, মিন্টুকে ইতিমধ্যে একবার রিমান্ডে নেওয়া হয়েছে। তাই দ্বিতীয়বার রিমান্ডের প্রয়োজন নেই। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জানায়, আগের রিমান্ড হয়েছিল অন্য তদন্ত কর্মকর্তার সময়ে। নতুন তদন্ত কর্মকর্তারও আসামিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা আরও জানান, শুনানির সময় মিন্টুকে আদালতে হাজির করা হয়েছিল। রিমান্ড মঞ্জুরের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হবে।

গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুরে হামলার শিকার হন ছাত্রদল নেতা শাকিল ইসলাম। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে তাঁর মৃত্যু হয়। ওই দিন হাসপাতালে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজকে অবরুদ্ধ করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে বাবার কথায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন মিন্টু।

শাকিল হত্যা মামলায় আনিসুর রহমান ও মো. আল-আমিন নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁদেরও রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।

দুই মাস পেছালে আজীবনে রাকসু নির্বাচন হবে না: আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন দুই মাস পিছিয়ে গেলে তা আজীবনের জন্য অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। তিনি বলেন, ‘যদি দুই মাস পেছায় রাকসু, আর আজীবনে রাকসু নির্বাচন হবে না, যদি না আরেকটা গণ-অভ্যুত্থান হয়।’

সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়ে

‘তিন মাস আগেই তো হামার ছাওয়াল অনেক আশা করে, সমিতত থ্যাকে ৫ লাখ ৭০ হাজার টাকা ঋণ করে বিদেশ গেছিল। বিদেশ যাইয়ে কামও পাইছিল। কিন্তু সর্বনাশা আগুনে হামার সব শ্যাষ হয়ে গেল। বুকের ধনটা হামাক রেখে চলে গ্যালো। কিসের আশায়, ক্যামন করে হামরা বাঁচমু?

বরেন্দ্র অঞ্চল রক্ষায় আট দফা অঙ্গীকার

বরেন্দ্র অঞ্চল রক্ষায় আট দফা অঙ্গীকার

বরেন্দ্র অঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা, পানিসংকট মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আট দফা অঙ্গীকার গ্রহণ করেছেন নীতিনির্ধারক, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। এসব অঙ্গীকার বাস্তবায়নে সরকার, স্থানীয় প্রশাসন, উন্নয়ন সহযোগী ও সুশীল সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব…

জনপ্রিয় টার্গেট

বিএলডিসি ফ্যানে গ্রীষ্মে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় সম্ভব: গবেষণা

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টু ফের ২ দিনের রিমান্ডে

প্রকাশ: ০১:৪৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬