গ্রেপ্তার শেখ সিদ্দিক রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার মৃত শেখ ইদ্রিস আলী ওরফে ইদিল ফকিরের ছেলে। রোববার (১ নভেম্বর) রাতে নিহতের ছেলে সৈয়দ নুর আমিন সৌহার্ত্য বাদী হয়ে আড়ংঘাটা থানায় মামলাটি করেন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান সোমবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারভুক্ত আসামি শেখ সিদ্দিককে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রদল নেতা আরাফাতসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না।
এদিকে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, হত্যাকাণ্ডে চার থেকে পাঁচজন জড়িত ছিলেন। তাঁদের মধ্যে একজনের মুখ ঢাকা ছিল। তাঁরা ইজিবাইকে করে এসে দেশীয় অস্ত্র নিয়ে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদ এলাকায় হুমায়ুন কবিরের নিজস্ব প্রতিষ্ঠান ‘আল-ক্যান্টিনো’ রেস্টুরেন্টে ঢুকে অতর্কিত হামলা চালান। হামলায় নিহত হন তাঁতী দল নেতা হুমায়ুন কবির। তিনি ওই এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে। এ ঘটনায় জড়িত হিসেবে মইন, আরাফাত, ফায়েক ও বায়েজিদের নাম জানিয়েছে সূত্রটি। তাঁরা সবাই রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
নিহত ব্যক্তির ভাতিজা সৈয়দ দিদারুল করিম বিপ্লব দাবি করেন, ছাত্রদল নেতা আরাফাত ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ছোট চাচা হুমায়ুন কবিরের ওপর হামলা করেন। তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

দৈনিক টার্গেট 

























