হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, গত সোমবার বিকেলে গৃহিণী বুলুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মুখপাত্র আরও জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৫৫ জন। আর ছাড়পত্র পেয়েছেন ৬০ জন। বর্তমানে ১৭৯ জন রোগী চিকিৎসাধীন আছেন।

দৈনিক টার্গেট 
























