তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাঁদের বয়স আনুমানিক ৩৫, ৩০ ও ৮ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত তিনজন একই পরিবারের সদস্য—স্বামী, স্ত্রী ও তাঁদের সন্তান।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোরশেদ জানান, মোটরসাইকেলে করে তিনজন কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর ফ্লাইওভারে পৌঁছালে একটি গাড়ি তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তাঁরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওসি আরও জানান, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

দৈনিক টার্গেট 
























