০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ দিয়ে নতুন চুক্তির ঘোষণা দিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। চোটের কারণে সে ম্যাচ দুটির দলে মার্তিনেসকে রাখেননি লিওনেল স্কালোনি। জাতীয় দলের বাইরে থাকলেও সামাজিক মাধ্যমে নতুন চুক্তির খবর জানিয়েছেন তিনি।

চুক্তির ঘোষণা দিয়ে মার্তিনেস লিখেছেন, ‘একটি পরিচয় সময়ের সঙ্গে গড়ে ওঠে। প্রতিটি পদক্ষেপে তা আরও শক্তিশালী হয় এবং প্রতিটি খুঁটিনাটিতে তা চেনা যায়।’ এরপর তিনি যোগ করেন, ‘আগের মতোই আমার নিজস্ব সত্তা।’

প্রকাশিত ভিডিওর শুরুতে দেখা যায়, ২০২২ সালে কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ট্রফি। এরপর আসে ইন্টার মিলানের অধিনায়কের আর্মব্যান্ড এবং সিরি’আ জয়ের একটি ট্রফির দৃশ্য।

ভিডিওর পরের অংশে দেখা যায় একটি সাপ। সেটি এগিয়ে যায় একটি ডেস্কের ওপর দিয়ে। সেখানে রাখা ছিল ইন্টারের জার্সিতে মার্তিনেসের কয়েকটি ছবি, পেনসিল, সেট স্কয়ার ও একটি ডায়েরি। শেষ পর্যন্ত সাপটি রূপ নেয় একটি কলমে। সেই কলম দিয়েই নতুন চুক্তিতে স্বাক্ষর করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ভিডিওর শেষ অংশে দেখানো হয় ইন্টার মিলানের হয়ে তাঁর কয়েকটি মুহূর্ত।

গত ১৩ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের বিপক্ষে ম্যাচে বাঁ উরুর ফ্লেক্সর পেশিতে চোট পান লাওতারো। ওই ম্যাচে জোড়া গোল করলেও ৪-৩ ব্যবধানে হারে ইন্টার মিলান। পরীক্ষায় তাঁর পেশিতে টান ধরা পড়ার পর সুস্থ হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে বলে জানানো হয়।

ম্যাচের মাঝেই সুখবর পেল শ্রীলঙ্কা-পাকিস্তান

রাওয়ালপিন্ডিতে চলছে শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। আজ মাত্র তৃতীয় দিন। এরই মধ্যে সুখবর পেল দুই দল। বাজে আবহাওয়ার কারণে বদলে গেছে দ্বিতীয় টেস্টের ভেন্যু।

‘চুপ কর, তুই পাকিস্তানি’, লর্ডসে অপমানিত খাজা

২০২৩ সালের অ্যাশেজে লর্ডস টেস্টের উত্তপ্ত পরিস্থিতিতে বর্ণবাদী গালির শিকার হয়েছিলেন উসমান খাজা। অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটারের অভিযোগ, এমসিসির এক সদস্য তাঁকে উদ্দেশ করে বলেছিলেন, ‘চুপ কর, তুই পাকিস্তানি।’

ইমরানের শারীরিক অবস্থা নিয়ে নতুন উদ্বেগ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চোখের পরীক্ষা ও রক্তচাপজনিত সমস্যার চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

জনপ্রিয় টার্গেট

সম্পর্কে উত্তেজনার মধ্যেই ভারত থেকে আমদানি বাড়াচ্ছে পাকিস্তান, কেন?

সাপ দিয়ে নতুন চুক্তির ঘোষণা দিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড

প্রকাশ: ০৪:২৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬