বৈঠার ছন্দে উত্তাল নবগঙ্গা, পাড়জুড়ে উৎসব

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

দীর্ঘদিন পর হারিয়ে যেতে বসা এই গ্রামীণ ঐতিহ্য উপভোগ করতে সকাল থেকেই মাগুরা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে সব বয়সী মানুষের আগমন ঘটে। বাঁধভাঙা ভিড় জমায় নদীর ওপর নির্মিত সেতুতেও, যা একপর্যায়ে পরিগণিত হয় গ্যালারিতে।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ছয়টি রঙিন নৌকা অংশ নেয়। কাঁধে কাঁধ মিলিয়ে বইঠার তালে তালে মাঝিদের এগিয়ে যাওয়ার দৃশ্য পুরো পরিবেশকে উত্তাল করে তোলে। এক নৌকা আরেক নৌকাকে পেছনে ফেলার মুহূর্তে দুই পাড়ে থাকা দর্শকদের মুহুর্মুহু উল্লাস ও করতালিতে রূপ নেয় আনন্দঘন মুহূর্তে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মেহেরুনন্নাহার। তিনি বলেন, ‘নৌকা বাইচ বাঙালির আবেগ ও সংস্কৃতির গভীর অংশ। ঐতিহ্য রক্ষায় ও যুবসমাজকে দেশীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে প্রতি বছর এমন আয়োজন বজায় রাখার প্রতিশ্রুতি দেন তারা।’

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাগুরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি মুন্সি নাসির আহমেদ, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ শওকত মিয়া ও সাবেক ইউপি সদস্য মুন্সি জসিম উদ্দিন।

বরিশালের মুলাদীতে লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষক-কর্মচারীদের গালাগাল, হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তার দাবিতে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার কর্মবিরতি পালন করছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।

বরিশালের মুলাদীতে আলোচিত আল আমিন হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি কাওসার আকনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হলেও মাত্র এক রাত থানায় রেখে আদালতে পাঠানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আদালতের আদেশের পরদিন সন্ধ্যায় আসামিকে থানায় এনে পরদিন সকালেই কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি নিহতের পরিবারের।

মাদারীপুরের শিবচরে পাঁচ্চর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মাদক, বাল্যবিবাহ ও ইভ টিজিং প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

জনপ্রিয় টার্গেট

ভারতের বিপক্ষে প্রতিশোধের লড়াইয়ে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন কোথায়

বৈঠার ছন্দে উত্তাল নবগঙ্গা, পাড়জুড়ে উৎসব

প্রকাশ: ১২:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬