বাড়িতে মেহমান নিয়ে ব্যস্ত সবাই, পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

মৃতরা হলো ওই গ্রামের আনারুল ইসলামের একমাত্র মেয়ে আফিয়া খাতুন ও সিরাজুল ইসলামের মেয়ে শিউলি আক্তার। সম্পর্কে তারা আপন চাচাতো বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, আনারুল ইসলামের শ্যালিকা বেড়াতে আসায় বাড়িতে মেহমানদারি নিয়ে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এরই মধ্যে সোমবার সকাল সাড়ে ১০টার পর দুই শিশুকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে খুঁজতে গিয়ে দুই শিশুর মা পানিতে তাদের মরদেহ ভাসতে দেখেন।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে পাশের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিদেশযাত্রার আগে চাকরি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিতে যাওয়ার আগে চাকরি, বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও নিয়োগকারী প্রতিষ্ঠান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের নামে কোনোভাবেই যেন তরুণেরা প্রতারণার শিকার না হন…

জনপ্রিয় টার্গেট

দীপাবলিতে পরিবেশবান্ধব আতশবাজির অনুমোদন দিলেন ভারতের সুপ্রিম কোর্ট

বাড়িতে মেহমান নিয়ে ব্যস্ত সবাই, পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

প্রকাশ: ০৩:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬