আজ সোমবার হাজী আব্দুল বারেক রোডের আগানগর এলাকায় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে বন্ধ করে দেওয়া কারখানাগুলো হলো, সঞ্জু ডাইং ও ওয়াশিং, সালমুন ওয়াশিং, সায়মা ওয়াশিং, রব ওয়াশিং, ইউনিক ওয়াশিং, নুর ডাইং-১, নুর ডাইং-২, নুর ডাইং-৩, বিসমিল্লাহ ওয়াশ এবং রীমা ওয়াশিং।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান।
অভিযানে উপস্থিত থেকে সার্বিক নির্দেশনা দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মাহবুব জামিল ও উপপরিচালক মো. সৈয়দ আহমেদ কবির। এ ছাড়া ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ইলিয়াস মাহমুদ উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনায় নৌবাহিনী, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও কেরানীগঞ্জ থানা-পুলিশ প্রয়োজনীয় আইনগত সহযোগিতা দেয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক টার্গেট 






















