কেজিডিসিএলের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলএনজি সরবরাহ বন্ধ থাকবে।
ফলে জাতীয় গ্রিডে মোট এলএনজি সরবরাহ কমে যাবে। এ সময়ে কর্ণফুলী গ্যাসের অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপের মুখে পড়বেন।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ।

দৈনিক টার্গেট 






















