নাস্তার প্রলোভনে বাক্প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, গণপিটুনির পর অভিযুক্ত গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার আব্দুল মতিন রংপুর সিটি করপোরেশনের হারাগাছ থানার চাঁদকুঠি সদবাজার এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

ভুক্তভোগীর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত ৯টার দিকে কিশোরটি চাঁদকুঠি সদবাজার এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় নাস্তা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে একটি গুদামের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যান আব্দুল মতিন। সেখানে তাকে বলাৎকার করা হয় বলে অভিযোগ ওঠে।

পরে কিশোরটিকে সদবাজার এলাকায় রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্ত। এ সময় কিশোরের কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তার লুঙ্গিতে রক্তের দাগ দেখতে পেয়ে তাঁরা ঘটনার বিষয়ে জানতে চান। তখন কিশোরটি তাঁদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। পরে স্থানীয় লোকজন আব্দুল মতিনকে আটক করে মারধর করেন। একপর্যায়ে তিনি তাঁদের হাত থেকে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরটিকে উদ্ধার করে। পরে স্বজনেরা তাকে প্রথমে হারাগাছ ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। অবস্থার পরিপ্রেক্ষিতে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, এ ঘটনায় রোববার দিবাগত গভীর রাতে ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে আব্দুল মতিনকে আসামি করে সংশ্লিষ্ট ধারায় মামলা করেন।

ওসি আরও জানান, স্থানীয় লোকজনের মারধরে আহত হয়ে আব্দুল মতিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে।

গুলিবিদ্ধ হয়েও বেঁচেছিলেন জুলাইয়ে, ডেঙ্গুতে নিভল বেরোবি শিক্ষার্থী চন্দনের প্রাণ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা চন্দন সূত্রধর। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই আনন্দ সূত্রধর।

কলেজে ৯ শিক্ষক, তবুও অকৃতকার্য একমাত্র শিক্ষার্থী

রংপুরের পীরগাছা উপজেলার কান্দির হাট স্কুল অ্যান্ড কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছে। কলেজ শাখায় নয়জন শিক্ষক কর্মরত থাকলেও একজন শিক্ষার্থীরও উত্তীর্ণ হতে না পারার ঘটনায় প্রতিষ্ঠানটির পাঠদানের মান ও শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে।

পীরগঞ্জ গুর্জিপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী ৬, শিক্ষক-কর্মচারী ১১ জন

রংপুরের পীরগঞ্জ উপজেলার গুর্জিপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিদ্যালয়ের নথিপত্রে শিক্ষার্থীর সংখ্যা ১২০ জন এবং শিক্ষক-কর্মচারী ১১ জন দেখানো হলেও, সরেজমিনে দেখা গেছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ জন এবং শিক্ষক-কর্মচারী ৮ জন…

জনপ্রিয় টার্গেট

চাঁদপুরে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও মন্দির বন্ধের দাবি হেফাজতের

নাস্তার প্রলোভনে বাক্প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, গণপিটুনির পর অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশ: ০৪:৪৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬