আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সন্ধ্যায় চাঁদপুর বাজারের পাশে রক্তাক্ত অবস্থায় আনারুল ইসলামকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁকে উদ্ধার করে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মাইনুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এবং কী কারণে তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসক মাইনুল ইসলাম জানান, নিহত চিকিৎসকের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী কারণে তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ময়মনসিংহের গফরগাঁওয়ের পৌর এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। আজ বুধবার সন্ধ্যার দিকে স্টেশন রোডের সাহাবাড়ীর সামনের পুকুর পাড়ে একটি টিনশেড মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নড়াইল সদর উপজেলার কলোড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় সাইফুল বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। টিউবওয়েলের পানি পড়া নিয়ে বিরোধের জেরে সাইফুলকে পিটিয়ে আহত করেন প্রতিপক্ষের লোকজন।
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. এরশাদ (৩৫)। তিনি সরকারহাটের উত্তর পাশে রজ্জকআলি চৌধুরী বাড়ির ১ নম্বর ওয়ার্ডের আলী হোসেনের ছেলে।
দৈনিক টার্গেট 























