বহিষ্কৃত নেতা হলেন বগুড়া শহর যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি কামরুজ্জামান রনি। অব্যাহতি পাওয়া নেতা হলেন শহর যুবদলের সদস্য জিতু শেখ।
গতকাল মঙ্গলবার শহর যুবদলের দপ্তর সম্পাদক সজল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
যুবদল সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সদস্যরা একটি গাঁজার আসরে অভিযান চালান। এ সময় ৮০ গ্রাম গাঁজাসহ আটজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে যুবদল নেতা কামরুজ্জামান রনিও ছিলেন।
পরে ভ্রাম্যমাণ আদালত আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে কামরুজ্জামান রনিকে ২১ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কামরুজ্জামান রনিকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জিতু শেখকে শহর যুবদলের সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দৈনিক টার্গেট 























