আটক শরিফা আক্তার কলেজের গণিত বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি দোলনচাঁপা ছাত্রীনিবাসের ২০০৭ নম্বর কক্ষে থাকেন।
শরিফার বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার আলী আকবরপাড়ায়। তিনি ওই এলাকার লিয়াকত আলীর মেয়ে।
কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) শরিফা আক্তার ছাত্রীনিবাস থেকে বাড়িতে যান। পরদিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ছাত্রীনিবাসে একটি পার্সেল আসে। শরিফার অনুরোধে অন্য এক ছাত্রী পার্সেলটি গ্রহণ করে তাঁর কক্ষের খাটের নিচে রেখে দেন।
কক্ষ তদারকির সময় পার্সেলটি দেখে ছাত্রীনিবাসের মেট্রনের সন্দেহ হয়। মেট্রন বিষয়টি ছাত্রীনিবাসের সুপারকে জানান। শরিফা ছাত্রীনিবাসে ফিরে এলে তাঁকে পার্সেলটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশে খবর দেওয়া হয়।
কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. ওহিদুল ইসলাম বলেন, পার্সেলটি শরিফার খাটের নিচে রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদে শরিফা প্রথমে দাবি করেন, তাঁর এক আত্মীয় পার্সেলটি সেখানে রাখতে দিয়েছিলেন। তবে এর সঙ্গে কারা জড়িত, তা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, কলেজ কর্তৃপক্ষের সহায়তায় শরিফা আক্তারকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আটক শিক্ষার্থী এর আগেও কয়েকবার এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিহত নজরুলের ছেলে সামিউল ইসলাম জানান, তাদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা গ্রামে। বর্তমানে আশুলিয়া শিমুলতলায় থাকেন। ওই কারখানার সামনে পেঁয়াজ-রসূন বিক্রি করতেন তাঁর বাবা। দুর্ঘটনার পর তিনি খবর পেয়ে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে গিয়ে তাঁর বাবাকে দেখতে পান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে
নওগাঁর বদলগাছীতে কৃষকের প্রায় ১২ বিঘা জমির পটোলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ১০-১২ জন কৃষকের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে এ ঘটনা ঘটে।
ঢাকার আশপাশে নতুন বৈধ বালুমহাল চিহ্নিত করে দ্রুত ইজারা দেওয়াসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি। সংগঠনটি বলছে, ভোলার ইলিশার মেঘনা-১,২, ৩ ও ৪ বালুমহাল বন্ধ হয়ে যাওয়ায় পদ্মা, মেঘনা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও ব্রহ্মপুত্র নদীকেন্দ্রিক সহস্রাধিক বাল্কহেডের চলাচল বন্ধ হয়ে গেছে…
দৈনিক টার্গেট 




















