গাজীপুরে অভিযানে গিয়ে ম্যাগজিন-গুলিসহ পিস্তল হারালেন পুলিশ কর্মকর্তা, উদ্ধারে পুরস্কার ঘোষণা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। বুধবার (৪ নভেম্বর) সকালে ওসি অস্ত্র হারানোর বিষয়টি নিশ্চিত করেন।

অস্ত্র হারানো পুলিশ কর্মকর্তার নাম পারভেজ মল্লিক। তিনি বাসন থানায় কর্মরত।

এএসআই পারভেজ মল্লিক জানান, গত শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের উত্তর দিকে অভিযান চালিয়ে মদসহ দুই ব্যক্তিকে আটক করেন তাঁরা। পরে আটক ব্যক্তিদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় তাঁর সঙ্গে পিস্তলটি ছিল বলে দাবি করেন তিনি।

পারভেজ মল্লিক বলেন, ‘আটক ব্যক্তিদের নিয়ে থানায় ফেরার পর আমি বুঝতে পারি, আমার সঙ্গে থাকা পিস্তলটি নেই।’ তবে ঠিক কোথায় বা কীভাবে অস্ত্রটি খোয়া গেছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অভিযানের সময় তাঁর সঙ্গে পুলিশের অন্য সদস্যরাও ছিলেন। তিনি হোন্ডা মোবাইল-২-এর দায়িত্বে ছিলেন এবং নিয়ম মেনেই দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। হারানো পিস্তলটিতে এক রাউন্ড গুলি ছিল বলেও জানান তিনি।

এ বিষয়ে বাসন থানার ওসি হারুনুর রশিদ বলেন, ‘মাদকের আসামি ধরতে গিয়ে এক এএসআইয়ের অস্ত্র হারিয়ে গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কেউ হারানো অস্ত্রটির সন্ধান দিতে বা উদ্ধারে সহায়তা করতে পারলে তাঁকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’

শ্রীপুরে অপহরণের ১০ ঘণ্টা পর উদ্ধার ওষুধ কোম্পানির কর্মকর্তা, গ্রেপ্তার ৩

গাজীপুরের শ্রীপুরে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা আরিফ হোসেনকে অপহরণের ১০ ঘণ্টা পর উদ্ধার করেছে এসআরবি-১। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

সরকার শ্রমিকদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল: ঢাকা রেঞ্জের ডিআইজি

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার মজুরি কমিশন বোর্ড গঠন করেছে। নাশকতায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর থাকবে বলেও জানান তিনি।

আটক শ্রমিকদের ছাড়াতে থানা ঘেরাও, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে আটক শ্রমিকদের ছাড়িয়ে নিতে গাজীপুরের কাশিমপুর থানা ঘেরাওয়ের চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস (টিয়ার শেল) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

জনপ্রিয় টার্গেট

ট্রাম্পের দুর্গে ডেমোক্র্যাটদের হানা

গাজীপুরে অভিযানে গিয়ে ম্যাগজিন-গুলিসহ পিস্তল হারালেন পুলিশ কর্মকর্তা, উদ্ধারে পুরস্কার ঘোষণা

প্রকাশ: ০৯:৪৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬