খুলনায় নদীর পাড়ে পড়ে ছিল দুই যুবকের গলাকাটা লাশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ নিহত দুই যুবকের পরিচয় শনাক্ত করেছে।

নিহতরা হলেন—রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং একই উপজেলার সিংহের চর এলাকার রেজাউল করিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নদীর তীরবর্তী কলাবাগানের পাশে দুই যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে রূপসা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দুটি উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম জানান, দুপুরের দিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং দুজনের গলাকাটা লাশ উদ্ধার করেন।

হত্যাকাণ্ডের নেপথ্য কারণ অনুসন্ধানের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘কী কারণে বা কোন শত্রুতার জেরে এই জোড়া হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের বিরুদ্ধে আগে থেকে কোনো মামলা ছিল কি না অথবা তারা কোনো অপরাধী বা সন্ত্রাসী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

খুলনায় তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনায় তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘হিল ক্যান্টিনে’ তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।

খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার

খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ মো. জনি (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। গতকাল শনিবার গভীর রাতে খুলনা মহানগরীর (কেএমপি) সদর থানাধীন শিপইয়ার্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়…

খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

কলিন দুই থেকে তিন দিন পরপর বাড়িতে আসতেন। গতকাল শনিবার বিকেলেও তিনি বাড়িতে আসেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। রাত ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে রাস্তার ওপর তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি।

জনপ্রিয় টার্গেট

মেলার স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

খুলনায় নদীর পাড়ে পড়ে ছিল দুই যুবকের গলাকাটা লাশ

প্রকাশ: ০৪:১৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬