ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীতে চুলার আগুনে পুড়ল ৮ বসতঘর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে রাজস্থলী উপজেলা সদরের আমছড়াপাড়া এলাকায় কৃষি ব্যাংকসংলগ্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির এক ভাড়াটিয়া সকালে রান্না শেষে ঘর থেকে বাইরে কাজে যান। কিছুক্ষণ পর তাঁর রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাড়িটির সবকিছু পুড়ে যায়।

রাজস্থলী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ প্রদীপ ত্রিপুরা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বাড়িটি পুরনো বেড়া ও টিন দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফলে আগুন আশপাশের অন্য কোনো বাড়িতে ছড়িয়ে পড়েনি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, আটটি ভাড়াটিয়া পরিবার ও বাড়ির মালিকের প্রায় ১৬ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। বসতঘর ও ঘরের মালামাল হারিয়ে পরিবারগুলো দুর্ভোগে পড়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।

ডাকাতিকালে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ডাকাতিকালে গণপিটুনিতে যুবকের মৃত্যু

রাঙামাটির রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় খেলনা পিস্তল দেখিয়ে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণের আংটি ছিনতাইয়ের অভিযোগে আটক এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। পলাতক অপর ছিনতাইকারীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা গ্রেপ্তার

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি চিংকিউ রোয়াজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে কালিন্দীপুর এলাকায় তাঁর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সাজেকে সড়ক অবরোধের আওতামুক্ত থাকবে কৃষিপণ্য ও শিক্ষক-শিক্ষার্থী বহনকারী যান

দুই সংগঠনের ডাকা সড়ক অবরোধের ১৩তম দিনেও স্থবির রাঙামাটির সাজেকের পর্যটন ও পরিবহন খাত। তবে কৃষি ও শিক্ষাব্যবস্থা চালু রাখতে উৎপাদিত কৃষিপণ্যের পরিবহণ এবং স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী যান এই সড়ক অবরোধের আওতামুক্ত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনগুলো।

জনপ্রিয় টার্গেট

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো ৫০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

রাজস্থলীতে চুলার আগুনে পুড়ল ৮ বসতঘর

প্রকাশ: ০৩:৫৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬