ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় নতুন করে ৫ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আজ রোববার সকালে পাঁচ কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে বসে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে যান।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে কয়েক দিন ধরে আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকেরা আন্দোলন ও বিক্ষোভ করছেন। এ কারণে বেশ কিছু কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ডের কার্যক্রম চলমান। তবে বিষয়টি অনেক শ্রমিকই জানেন না। অজ্ঞতার কারণেই অনেক শ্রমিক আন্দোলনে অংশ নিচ্ছেন।

খাইরুল মামুন মিন্টু আরও বলেন, ক্রমাগত শ্রমিক অসন্তোষের কারণে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে। এতে শ্রমিকেরাই ক্ষতিগ্রস্ত হবেন, কারণ কাজ না করলে তাঁরা মজুরি পাবেন না। আন্দোলন না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। মালিকপক্ষকে শ্রমিকদের প্রতি আরও সদয় হওয়ার পরামর্শও দেন তিনি।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে পাঁচটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন। তবে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আজিমপুরে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

ঢাকার আজিমপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানা। পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে মিছিলের আয়োজন ও গোপন বৈঠকের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

‎সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঠেকাতে সমন্বিত আইন প্রণয়নের আহ্বান

‎সড়ক দুর্ঘটনায় প্রতিরোধযোগ্য প্রাণহানি ও গুরুতর আহতের ঘটনা কমাতে দ্রুত সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য, নীতিনির্ধারক ও সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা।

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০, মামলা ৩৯

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো ৫০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

আশুলিয়ায় নতুন করে ৫ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক

প্রকাশ: ০৪:১৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬