ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের তাজিম উদ্দিন তাজুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে নাজমুল হক বিশারু লস্করপাড়া এলাকার জ্যোতিষ চন্দ্র রায়ের বাড়িতে চুরি করতে যান বলে অভিযোগ ওঠে। বাড়িতে প্রবেশের পরপরই বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে আটক করেন। এ সময় তাঁদের চিৎকারে প্রতিবেশীসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাঁকে মারধর করে। এতে গুরুতর আহত হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নাজমুল হক বিশারুকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির অভিযোগে আটক হওয়ার পর গণপিটুনিতে নাজমুল হক বিশারু নিহত হয়েছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়টি মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রাইভেট পড়ে ফেরার পথে সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সাকোয়া ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে…

মসজিদ নির্মাণের টাকা জোগাতে ধান কাটার কাজ করছেন গ্রামবাসীরা

মসজিদ নির্মাণের অর্থাভাব দূর করতে কারও সাহায্যের অপেক্ষায় না থেকে অনন্য এক উদ্যোগ নিয়েছেন পঞ্চগড় সদর উপজেলার বদলুপাড়া গ্রামের মানুষেরা। নিজেদের শ্রম বিক্রি করে প্রাপ্ত অর্থ নতুন মসজিদ নির্মাণ তহবিলে জমা দিতে খেতের ধান কাটার কাজে নেমেছেন গ্রামের প্রায় ৭০ জন বাসিন্দা।

শীতের কাঁপন শুরু হয়েছে পঞ্চগড়ে, তাপমাত্রা ১৫ ডিগ্রি

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। ভোরের হিমেল বাতাস ও রাতের ঠান্ডায় মিলছে শীতের আগমনী বার্তা। তবে দিনের চিত্র ভিন্ন। সূর্য ওঠার পর তীব্র রোদে বাড়ছে গরমের অনুভূতি। সকাল ও রাতের ঠান্ডা এবং দিনের গরমে আবহাওয়ার এমন পরিবর্তনে ভিন্ন অভিজ্ঞতার মুখে পড়ছেন জেলার বাসিন্দারা।

জনপ্রিয় টার্গেট

একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র: স্পিকার

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত

প্রকাশ: ০৩:৫৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬