ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র: স্পিকার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

আজ রোববার জাতীয় সংসদের শপথ কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাস্তবায়নাধীন Strengthening Institutions, Policies and Services (SIPS)’ প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি যেমন বেড়েছে, তেমনি প্রকল্প বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতাও বেড়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব। এই ওরিয়েন্টেশন কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে বর্তমান সংসদ কাজ করছে। বিগত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জনগণ বর্তমান নির্বাচিত সংসদের দিকে তাকিয়ে আছে। সরকারের উন্নয়ন প্রকল্পের সহযোগী হিসেবে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন অনির্বাচিতভাবে সংসদ সদস্য হন। ১১ বছর পর নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। তিনি বলেন, আমরা যেভাবে ফ্যাসিবাদ বিতাড়িত করতে পেরেছি, এসডিজিও তেমনিভাবে অর্জন করতে পারব।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, জাতীয় উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে শুধু বাজেট বরাদ্দ এবং সরকারি ব্যয়ের পরিমাণ পর্যবেক্ষণ করলেই হবে না; বরং বরাদ্দ করা অর্থের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংসদীয় তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দারিদ্র্য বিমোচন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকের ঋণের সুদ মওকুফ এবং কৃষক কার্ড চালুসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং এসডিজির অভীষ্ট অর্জনে কার্যকর ভূমিকা রাখা।

অনুষ্ঠানে স্পিকার সংসদের উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইলিশের ডিম ছাড়ার হার কমেছে ১২%

ইলিশের ডিম ছাড়ার হার কমেছে ১২%

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার পরও প্রত্যাশিত হারে ডিম ছাড়েনি ইলিশ। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রাথমিক পর্যবেক্ষণে এবার মা ইলিশের ডিম ছাড়ার হার পাওয়া গেছে প্রায় ৪০ শতাংশ, যা গত তিন বছরের তুলনায় ১০ থেকে ১২ শতাংশ কম।

সিডরের ১৯ বছর: অরক্ষিত বাঁধ, কাটেনি আতঙ্ক

২০০৭ সালের ১৫ নভেম্বর, সিডরের সেই ভয়াল রাতের ক্ষত ১৯ বছরেও শুকায়নি উপকূলে। স্বজন হারানোর বেদনা আর সর্বস্ব হারানোর স্মৃতি বুকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখলেও নিরাপত্তা নিশ্চিত হয়নি বরগুনা ও বাগেরহাটের উপকূলবাসীর।

দুর্নীতি দমন কমিশন: মামলাজট কমানো ও সম্পদ 
ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ

নিজেদের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অনুসন্ধান ও মামলার জট কমাতে উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পুরোনো অনুসন্ধান ও মামলাগুলো পর্যালোচনা করে দ্রুত নিষ্পত্তির উপায় বের করতে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি।

জনপ্রিয় টার্গেট

একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র: স্পিকার

একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র: স্পিকার

প্রকাশ: ০৩:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬