ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক দলগুলো জনগণকে বহুধাবিভক্ত করতে পেরেছে: ড. তৌহিদুল হক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৫৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

আরেকটি প্রশ্ন উঠছে, শেখ হাসিনার প্রত্যর্পণ হবে কি না, নাকি তিনি পাসপোর্ট ও এনআইডির মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় ফিরবেন। তিনি যে পরিস্থিতিতে যেভাবে দেশ ছেড়েছেন, তা নানাজন নানাভাবে ব্যাখ্যা করছেন। কিন্তু আইনগতভাবে দেখলে তাঁর নামে মামলা আছে, এক বা দুটি মামলায় রায়ও হয়েছে। মামলা না থাকলে পাসপোর্ট বা এনআইডি দিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরানোর সুযোগ তৈরি হতো, সরকার সে নিয়ে আলোচনা করতে পারত। এখন ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির আইনি প্রক্রিয়ায়ই হাঁটতে হবে। এটা শুধু বর্তমান সরকারের পথ নয়, যে-ই সরকারে থাকত, তাকে এই পথেই হাঁটতে হতো।

তবে বাংলাদেশের অতীত অভিজ্ঞতা বলে, রাজনৈতিক সংকট সব সময় আইনের মধ্য দিয়ে সমাধান হয় না। আইন আর আদালতকে সামনে রেখে নানা ন্যারেটিভ তৈরি করা হয়, কিন্তু রাজনৈতিক সংকটের সমাধান হয়েছে প্রধানত দুইভাবে। একটি আলাপ-আলোচনায়, অন্যটি শক্তি প্রয়োগে। শক্তি প্রয়োগের সংস্কৃতি অগণতান্ত্রিক, গণতান্ত্রিক মূল্যবোধের বাইরের বিষয়। একে সমর্থনের সুযোগ নেই, সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। সেই প্রেক্ষাপটে আমরা বলছি, সরকার আইনি প্রক্রিয়ায় হাঁটবে এবং তাঁকে ফেরানোর জন্য রাষ্ট্রীয়ভাবে যা করার, তা করবে।

এর সঙ্গে জড়িত আরেকটি বিষয় হলো, ভারত এটাকে কীভাবে দেখছে? আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়কার সম্পর্কের প্রেক্ষাপটে তারা এখনো আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে সুবিধা দেওয়ার দৃষ্টিতেই দেখতে চাইছে। এটা নতুন কিছু নয়। তারপরও আমরা রাজনৈতিক ও সামাজিক ভারসাম্য চাই, একটি স্থিতিশীল অবস্থা চাই। সেটা করতে হলে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত বা পেছনে সক্রিয় ব্যক্তি ও দেশের সঙ্গে আলোচনা করেই আইনি প্রক্রিয়ায় সমাধানে যেতে হবে। না হলে সংঘাত, সহিংসতা, জ্বালাও-পোড়াও আর ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটতেই থাকবে। তিনি যেভাবেই ফিরুন বা যেভাবেই তাঁকে আনা হোক, পুরো বিষয়টি সহজ ও শান্তিপূর্ণভাবে ঘটবে, বাস্তবতা কিন্তু সেটা বলছে না।

আইন যখন করা হয়, তখন একটি প্রেক্ষাপট সামনে রেখেই করা হয়। কিন্তু ব্যতিক্রমী ঘটনা ঘটেই। আর সব ঘটনা তৈরি-করা আইন দিয়ে সমাধান করা যায় না। শেখ হাসিনার বিষয়টি ব্যতিক্রম। এ ক্ষেত্রে আইনের চেয়েও গুরুত্বপূর্ণ হলো ভারত ও বাংলাদেশ সরকারের সদিচ্ছা এবং পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে সমাধানে আসা। সেই সমাধানের জায়গাটি তৈরি হচ্ছে না বলেই আইনি প্রক্রিয়া নিয়ে বেশি আলোচনা হচ্ছে। তাঁকে বৈধ রাষ্ট্রীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই ফিরতে হবে, এতে সন্দেহ নেই। কিন্তু দুই সরকারের মধ্যে যৌক্তিক ও সমাধানমূলক আলোচনা তুলনামূলক কম দেখছি বলে সংশয় ঘনীভূত হচ্ছে এবং আলোচনা-সমালোচনা বাড়ছে।

এ কারণেই দুটি পক্ষ তৈরি হয়েছে। কেউ বলছেন, ২০১৩ সালের চুক্তির ধারাগুলোতে কিছু গলদ আছে, এই ঘটনার সঙ্গে সেগুলো পুরোপুরি মেলে না। সব ঘটনা সব সময় আইনের সঙ্গে মেলে না, আর ব্যতিক্রমী ঘটনায় আইনের পাশাপাশি আলোচনার মাধ্যমে সমাধান করতে হয়। ভেতরে আলোচনা হয়তো হচ্ছে, কিন্তু প্রকাশ্যে তার কোনো রূপ দেখছি না। তাই আমার মনে হয়, তিনি যেভাবেই ফিরুন, সেটা খুব স্বস্তিদায়ক বা সহনশীল হবে, কিংবা সব গণতান্ত্রিক ও রাষ্ট্রীয় শিষ্টাচার বজায় রেখে হবে, বিষয়টা এমন নয়। অনেক কিছুর মধ্যে সমন্বয় করেই তাঁকে ফিরতে হবে, সরকারকেও অনেক কিছুর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশে, বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যায়, যার শক্তি আছে, সে যেকোনো সিদ্ধান্ত আদায় করে নিতে চায়। আইন বা গণতান্ত্রিক মূল্যবোধের বদলে শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিজের অনুকূলে রাখতে চায়। অতীতে এর বড় একটা চর্চা ছিল, এখনো তা দেখা যাচ্ছে। জনদুর্ভোগ তৈরি করা, মানুষের মধ্যে ভয়ভীতি ও উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি করা, যাতে যারা সরকারে আছে তারা বিচলিত হয় বা সিদ্ধান্ত মেনে নেওয়ার অনুকূল মানসিকতা তৈরি হয়। যার যতটুকু শক্তি আছে, সে ততটুকুই সংঘাত-সহিংসতা করার চেষ্টা করেছে। ককটেল বিস্ফোরণ, অগ্নিসন্ত্রাস, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ বা তাদের গাড়ি ভাঙচুর নতুন কিছু নয়।

প্রশ্ন হলো, এগুলোর পুনরাবৃত্তি আমাদের শাসনব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। রাজনৈতিক দলগুলো নিজেরাই বলে, গণতন্ত্রের মূল ভিত্তি আলাপ-আলোচনা। কিন্তু শক্তি প্রদর্শন করতে গেলে সহনশীলতা আর সংবেদনশীলতা থাকে না। শুরুতে দু-তিনটি জেলায় অস্থিরতা দেখেছিলাম, ১০ নভেম্বর প্রায় ২০টির বেশি জেলায় সংঘাত-সহিংসতা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব জায়গায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পেরেছে, তাও কিন্তু না। তারা আইনি প্রক্রিয়ায় কঠোর হওয়ার চেষ্টা করছে, কিন্তু যারা সহিংসতা করছে বা পেছন থেকে অন্যদের দিয়ে করাচ্ছে, তারা এতটাই সহিংস রূপ নিচ্ছে যে পুলিশকেও হিমশিম খেতে হচ্ছে।

আমাদের বড় দুর্বলতা হলো, রাজনৈতিক সংকটের দায় আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর আদালতের কাঁধে চাপিয়ে সমাধান চাই। অথচ রাজনৈতিক সংকট সমাধানের একক দায়িত্ব তাদের হাতে নেই। শুধু আইনি প্রক্রিয়ার অংশটুকু তারা প্রয়োগ করতে পারে। কিন্তু সংকট কাটাতে হলে ব্যাপক পরিসরে রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সমাজ ও রাষ্ট্রকে অস্থিরতা থেকে নিরাপদ রাখা সরকারের দায়িত্ব। কারণ, মানুষ ভালো থাকার জন্যই সরকারকে ভোট দিয়েছে। কেউ পরিস্থিতিকে নিজের অনুকূলে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আইনগত, রাজনৈতিকভাবে ও মানুষকে ঐক্যবদ্ধ করে মোকাবিলা করা সরকারের কাজ। সরকার এ দায়িত্ব খুব সফলভাবে পালন করছে, তা অবশ্য দেখা যাচ্ছে না। তবে যেখানে ঘটনা ঘটছে, সেখানে ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে না, ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সদিচ্ছাও দেখা যাচ্ছে।

এ নিয়ে তর্ক-বিতর্ক আছে। আমাদের রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় অর্জন হলো, তারা জনগণকে বহুধা বিভক্ত করতে পেরেছে। প্রতিটি দল তার নেতা-কর্মী ও অনুসারীদের মতাদর্শগতভাবে এমনভাবে বিভক্ত করেছে যে বিপরীত মতাদর্শ কেউ সহজে গ্রহণ করতে চায় না। অর্থাৎ ব্যবস্থায় আমরা গণতান্ত্রিক, কিন্তু মানসিকতা আর প্রয়োগে অগণতান্ত্রিক চর্চাই বেশি ঘটে থাকে।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংঘাত-সহিংসতা সৃষ্টি করে সমর্থন তৈরি করা যায় না। কিন্তু যাঁরা এসব করছেন, তাঁদের নেতা-কর্মীদের কেউ কেউ বা অধিকাংশ জন মনে করেন, সহিংসতা ছাড়া বিকল্প নেই। যখন সংকটের পরিপূর্ণ সমাধানের সম্ভাবনা কেউ দেখতে পান না, তখন এই পথেই হাঁটেন। সংঘাত-সহিংসতা নিয়ে বিভক্ত জনগণের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীদের একটা বড় অংশ কোনো না কোনোভাবে সহিংসতাকে সমর্থন করে। আর যাঁরা চব্বিশের ঘটনাকে মানুষের অধিকার এবং রাষ্ট্রের সঙ্গে মানুষের সম্পর্কের বৈষম্যহীনতার প্রেক্ষাপটে দেখেন, তাঁরা এটা সমর্থন করেন না।

অতীতেও এই বিভক্ত জনগোষ্ঠী সমাজ, রাষ্ট্র ও জনগণের স্বার্থে একটি ঘটনাকে কেন্দ্র করে কখনো ঐক্যবদ্ধ হতে পারেনি। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়েও বর্তমানের সক্রিয় রাজনৈতিক দলগুলো মুখে ও বক্তৃতায় একই সুরে কথা বলছে। কিন্তু ভেতরে অন্য বাস্তবতা আছে। ইতিমধ্যে সরকারি ও বিরোধী দল পরস্পরকে দোষারোপ করছে, দুই পক্ষই বলছে তাদের কাছে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য আছে যে কে, কার সঙ্গে আঁতাত করছে। এতে বোঝা যায়, বক্তৃতা-বিবৃতিতে নেতা ও দলকে আমরা যেভাবে দেখি, ভেতরের বাস্তবতায় একটি কালো অধ্যায় আছে, যা চব্বিশের আকাঙ্ক্ষা ও জনআকাঙ্ক্ষার বিপরীত।

এই আশঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আমাদের দেশে সংঘাত-সহিংসতার কিছু কৌশল প্রতিষ্ঠিত হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো ঘুরে-ফিরে সেগুলোই অনুসরণ করে। কারণ, তাদের ভাষায় এসব কৌশল বিভিন্ন সময় সফল হয়েছে। সরকারের কাছে তথ্য-উপাত্ত থাকে, সেই ভিত্তিতে সরকার বলতে পারে কারা সংঘাত-সহিংসতা করছে। রাজনৈতিক দোষারোপ দেওয়ার সংস্কৃতি আমাদের এখানে নতুন কিছু নয়।

আমাদের কাছে এখনো স্পষ্ট তথ্য-উপাত্ত নেই। অর্থাৎ কাগজে-কলমে দেখে বলার মতো প্রমাণ নেই যে অমুক দলের অমুক নেতা-কর্মী এসব করেছেন। যেসব জেলায় সহিংসতা হয়েছে, সেখানে অতীত নির্বাচনে বা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কোন দলের সমর্থন বেশি, কোন দলের নেতা-কর্মীদের সক্রিয়তা বেশি—এসব পর্যবেক্ষণ করে আমরা বলতে পারছি যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী বা অঙ্গসংগঠনের একটি অংশ এর সঙ্গে জড়িত। কিন্তু সরকারের উচিত বিষয়টি স্পষ্ট করা, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা।

এই সহিংসতার একটি কুৎসিত পেছনের রূপও আছে। অতীতে দেখেছি, অর্থ বিনিয়োগ করে সহিংসতা করানো হয়েছে। একটি গোষ্ঠী অর্থ খরচ করে বিভিন্ন পর্যায়ের অপরাধীকে সম্পৃক্ত করে বিভিন্ন জায়গায় সংঘাত তৈরি করে। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় এমন কিছু মানুষ তৈরি হয়েছে, যাদের সমাবেশে ভাড়ায় আনা হয়, আবার বিনিময়ে ভাঙচুর ও জ্বালাও-পোড়াওয়ের জন্যও ব্যবহার করা হয়। রাজনৈতিক দলগুলো কখনো নিজেদের নেতা-কর্মীদের দিয়ে এটা করায়, কখনো এই ভাড়াটে গোষ্ঠীকে দিয়ে। অর্থাৎ সহিংসতায় বিনিয়োগ হচ্ছে, আর একটি গোষ্ঠী চুক্তি অনুযায়ী কাজ করছে। এতে তাদের কী ক্ষতি হতে পারে, তারা এসব ভাবে না। অনেক ক্ষেত্রে নিজের জীবন বাজি রেখেও তারা সহিংসতায় যুক্ত হয়ে পড়ে।

গণ-অভ্যুত্থানের একজন সমন্বয়কের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে আমরা অবশ্যই নিন্দা জানাই। এ ধরনের ঘটনা কখনো সমর্থন করি না। যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনি কাদের রাজনৈতিক প্রতিপক্ষ মনে করেন, কাদের কারণে তাঁর ক্ষতি হতে পারে, সে অনুমান থেকে কার দিকে সন্দেহ করছেন, তা তিনি বলবেনই। ভিকটিম সেটাই করবেন। কিন্তু সরকারের উচিত তথ্য-উপাত্ত অনুসন্ধান করে, তাঁর সঙ্গে কথা বলে, প্রমাণ খুঁজে বের করা এবং প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া।

আমাদের দেশে ঘটনা ঘটলেই পরস্পরকে দোষারোপের জায়গায় চলে যাই। এই সংস্কৃতির পরিসর বড় হলে অপরাধী পার পেয়ে যায়। মূল অভিযুক্ত ধরাছোঁয়ার বাইরে চলে যায়। কারণ, সে জানে বড় রাজনৈতিক দলগুলো পরস্পরকে দোষারোপে ব্যস্ত থাকবে। সরকারের পক্ষ থেকে বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে দেখা দরকার ছিল। এটা শুধু একজন সমন্বয়কের ঘর পোড়ার ঘটনা নয়। এই পোড়াকে প্রতীক অর্থে দেখলে এবং এর প্রভাব অনুমান করলে পরিণতি আরও ভয়াবহ। তাই গোয়েন্দা তৎপরতার মাধ্যমে জড়িতদের খুঁজে বের করা, অভিযুক্তকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া জরুরি।

আর সবকিছুই পতিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা করছেন, এভাবে ঢালাও বলারও সুযোগ নেই। অন্যায় না করে কাউকে দোষ চাপিয়ে দিলে সে কয়েক গুণ শক্তি নিয়ে প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠতে পারে। তখন সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোর জন্য সেটা মোকাবিলা করা দুঃসাধ্য হতে পারে।

অবশ্যই করা উচিত। সব আওয়ামী লীগারকে একই মাপকাঠিতে বিচার করা ঠিক নয়। চব্বিশের আন্দোলনের পর, বিশেষ করে শুরুর দিকে, সাধারণ মানুষের মধ্যে ধারণা ছিল যে, আওয়ামী লীগের সমর্থক, ভোটার, নেতা-কর্মী সবাই খারাপ। কিন্তু ধীরে ধীরে সেই ধারণায় পরিবর্তন এসেছে। যাঁরা আওয়ামী লীগকে দিয়ে সাধারণ মানুষ ও রাষ্ট্রের বিরুদ্ধে নানা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের অনেককেই আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না। কারণ, তাঁরা পালিয়ে গেছেন। কিছুদিন আত্মগোপনে থেকে যে যার কৌশল ও সুযোগ কাজে লাগিয়ে দেশ ছেড়েছেন। কিন্তু যাঁরা দেশে আছেন, তাঁদের সবাইকে অপরাধী বলে সরলীকরণ করা ঠিক হবে না। আওয়ামী লীগের অনেক তৃণমূল নেতা-কর্মী দলটির শাসন ও কর্মকাণ্ড পছন্দ করেননি। অনেকে বিরোধিতা করতে গিয়ে পথ হারিয়েছেন বা নির্যাতনের শিকার হয়েছেন। সবাইকে এক পাল্লায় মেপে একই মানসিকতা ধারণ করলে রাজনৈতিক ন্যায়বিচার হবে না। রাজনৈতিক ন্যায়বিচারের প্রশ্নটিও আমাদের সামনে রাখতে হবে।

তবে এই ন্যায়বিচার অনেকটা নির্ভর করে দল হিসেবে আওয়ামী লীগ চব্বিশের ঘটনা সম্পর্কে কী প্রতিক্রিয়া জানায় এবং নিজের অবস্থান কীভাবে উপস্থাপন করে তার ওপর। তবে এত দিন পরেও এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততা নিয়ে অনুশোচনা, ক্ষমা চাওয়া বা কোনো সংশোধনমূলক বক্তব্য দলটির কাছ থেকে সামাজিকমাধ্যমে বা নেতা-কর্মীদের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি না। বরং তাঁরা আগের অবস্থানেই আছেন বলে মনে হয়। তবু এর মানে এই নয় যে নিরীহ-নিরপরাধ নেতা-কর্মীদের ওপর মব হামলা হবে, ঘরবাড়ি ভাঙচুর হবে, জীবন-জীবিকায় আঘাত আসবে। এসব করলে রাজনৈতিক ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে না।

এ বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে ন্যূনতম ঐক্য থাকতে হবে যে যাঁরা কোনো অপরাধ করেননি, মানুষের ওপর জুলুম, অন্যায় বা শোষণ করেননি, তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগের অনেক তৃণমূল কর্মী অংশ নিয়েছিলেন এবং পরিবর্তন চেয়েছিলেন, এমন কথা শোনা যায়, কিছু চিত্রও দেখা যায়। তাঁদের সেই অংশগ্রহণ ও পরিবর্তনের প্রত্যাশাকে ছোট করে দেখা ঠিক হবে না। আওয়ামী লীগের গণতন্ত্রবিরোধী আচরণ ও সিদ্ধান্ত দিয়ে তাঁদের ইতিবাচক ভূমিকাকে বিচার করাও ঠিক হবে না। তা না করলে একজন নাগরিকের প্রতি রাজনৈতিক ন্যায্যতার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং নৈতিক অবস্থানের দিক থেকেও প্রশ্নবিদ্ধ হবে।

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরকারের অবস্থান আর ভারতের অবস্থান পরস্পরবিরোধী। আমাদের ২০১৩ সালের আইন আছে, সেটি অস্বীকার করা যাচ্ছে না। শেখ হাসিনার নামে দেশে যেসব মামলা আছে, সেগুলোও অস্বীকার করা যাচ্ছে না। কিন্তু বিষয়টি যতটা না আইনগতভাবে সমাধান হবে, তার চেয়ে অনেক সহজ হবে দুই দেশের কূটনৈতিক বা সরকারি পর্যায়ের আলাপ-আলোচনার মাধ্যমে। সেই আলোচনার ক্ষেত্র তৈরিতে দুই দেশের সরকারকেই আন্তরিক হতে হবে। দুটি দেশ সীমান্তসংলগ্ন। এখানে অস্থিরতা হলে তার প্রভাব ওপারে পড়বে, ওপারে হলে এপারে পড়বে।

ভারতের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক আছে। যে দলই ক্ষমতায় থাকুক, এটা অস্বীকার করা যায় না। সেই সম্পর্ক ও সহযোগিতা নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত থাকতেই পারে, আছেও। আমরা চাই রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের, অর্থাৎ জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক গড়ে উঠুক, দুই দেশের জনগণের অভিপ্রায় ধারণ করে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হোক। দুই পক্ষই যদি নিজ নিজ অবস্থানে অনড় থাকে, তাহলে তা কারও জন্যই মঙ্গলজনক হবে না। ভারতের এই অনড়তা আন্তর্জাতিকভাবে অন্য দেশগুলোর কাছেও প্রশ্ন তৈরি করবে। আমাদের সরকারকেও বুঝতে হবে, শেখ হাসিনার ফেরা নিয়ে এই অস্থিরতা ও সংকটের মধ্যে কতটা সময় অনড় থাকা সম্ভব। এরপর আলোচনায় যেতেই হবে।

আমি একটি বিষয় জোর দিয়ে বলতে চাই, আমরা অনেক কিছু বদলাতে পারি, কিন্তু প্রতিবেশী বদলাতে পারি না। ভারতও পারবে না, বাংলাদেশও পারবে না। তাই দুই প্রতিবেশীর মধ্যে যথাযথ প্রতিবেশীসুলভ সম্পর্কের সূচনা হোক। কেউই স্বীকার করে না যে সম্পর্কের অবনতি ঘটেছে, কিন্তু একটা দূরত্ব আছে, একজন আরেকজনকে এড়িয়ে চলার চেষ্টা করছে। এই মানসিকতা বদলাতে হবে এবং আলোচনার মধ্য দিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সমাধানের পথে আনা জরুরি।

এটি রাজনৈতিক সংকট, তাই রাজনৈতিকভাবে সমাধানের চেষ্টা সরকারকেই এগিয়ে নিতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকা দরকার, যাতে কেউ সহিংসতা সৃষ্টি করতে না পারে। করতে চাইলে সবাই মিলে আইনগত ও রাজনৈতিকভাবে তা মোকাবিলা করা সম্ভব। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে, যাতে আইনি প্রক্রিয়ায় আরও কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া যায়।

আবারও বলছি, বিষয়টি মূলত রাজনৈতিক। সরকার রাজনৈতিকভাবে সমাধানের উদ্যোগ নিলে সেটা সব সময় ঢাকঢোল পিটিয়ে করতে হবে, তা নয়। কূটনৈতিক পর্যায়ে আলোচনা শুরু হলে সহিংসতা ধীরে ধীরে কমে আসবে বলে মনে করি।

সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

আজকের পত্রিকা এবং আপনাকেও ধন্যবাদ।

সংবাদপত্রের সংস্কৃতি ও পাঠাভ্যাস

সংবাদপত্রের সংস্কৃতি ও পাঠাভ্যাস

একবার খুলনা শহরে একটি জাতীয় দৈনিক খুঁজতে বের হলাম। অনেকগুলো নিউজস্ট্যান্ডই বন্ধ। যা-ও একটির সন্ধান পেলাম, সেখানে কোনো পত্রিকাই নেই। পরে জেলা-বিভাগীয় শহরে গিয়েছি। সেখানেও একই অবস্থা।

ন্যায্য মজুরি, শিল্পের সক্ষমতা—দুটিই জরুরি

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং দারিদ্র্যবিমোচনে এই শিল্পের অবদান অনস্বীকার্য।

ফল বিপর্যয়ের দায় কি শুধু শিক্ষার্থীদের

সম্প্রতি এইচএসসি পরীক্ষার ফলাফলে যে বিপর্যয়ের চিত্র পাওয়া গেল, তা শুধু উচ্চমাধ্যমিক পর্যায়ের পরিসংখ্যান নয়, বরং পুরো শিক্ষাব্যবস্থার সংকটের প্রতিচ্ছবি স্পষ্ট হয়েছে। এবার পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। গত বছর এই হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ।

জনপ্রিয় টার্গেট

রাজনৈতিক দলগুলো জনগণকে বহুধাবিভক্ত করতে পেরেছে: ড. তৌহিদুল হক

প্রকাশ: ০৭:৫৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬