০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ৮ পিস্তল দেখিয়ে হুমকি, কিশোর গ্যাং নেতা ‘বুলেট হৃদয়’ গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

পুলিশের ভাষ্য, হৃদয় রাউজানের একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও এবং হুমকিমূলক অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি দেওয়া ও চাঁদা দাবির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো তাঁর নিজের নয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।

গ্রেপ্তার হৃদয় চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহপাড়ার বাদশা মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ রাউজানের ফজল হক বাহিনীর সদস্য মামুনের সহযোগী বাদশা।

গ্রেপ্তারের পর ভিডিওতে প্রদর্শিত অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদে হৃদয় জানান, অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর র‍্যাব ওই ব্যক্তিকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে। পরে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও ওই অস্ত্রভান্ডারের সঙ্গে সংশ্লিষ্ট অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় আরও জানান, বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করতেন তিনি। পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করতেন। পরে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি দেওয়া এবং চাঁদা দাবি করতেন বলে জানিয়েছে পুলিশ। অর্থাৎ, সরাসরি অস্ত্র ব্যবহার না করেও অস্ত্রের ছবি ও ভিডিওকে আতঙ্ক সৃষ্টি এবং চাঁদাবাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও গণমাধ্যম) মো. রাসেল বলেন, গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিঙাড়া না পেয়ে অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক, হাসপাতালে দোকান কর্মচারী

চট্টগ্রামের বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র এপিক হেলথ কেয়ারে শিঙাড়া না পেয়ে ক্যানটিনের মহিলা কর্মীদের সামনে পুরুষ কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

ধর্মঘট সফল করতে চবি প্রক্টরকে মোবাইল ফোনে হুমকি ছাত্রলীগ নেতার

সর্বাত্মক ধর্মঘট সফল করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও পরিবহন চলাচল বন্ধ রাখার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের চবি শাখার সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্লাস-পরীক্ষা ও পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শাহ আমানত বিমানবন্দরে ৩ কর্মকর্তা-কর্মচারীকে বদলি

বর্ধিত বেতন না পাওয়ার অভিযোগ করার মাশুল দিতে হলো পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দুই কর্মচারীকে। নতুন পে-স্কেল অনুযায়ী বর্ধিত অক্টোবরের বেতন না পাওয়ার অভিযোগ করায় তাঁদের বদলি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এছাড়া একজন কর্মকর্তাকেও বদলি করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

কুবি শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যার দায়ে সেই কবিরাজের মৃত্যুদণ্ড

ফেসবুকে ৮ পিস্তল দেখিয়ে হুমকি, কিশোর গ্যাং নেতা ‘বুলেট হৃদয়’ গ্রেপ্তার

প্রকাশ: ০১:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬