০১:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বছর শুরুর আগেই মনিরামপুরে স্কুল-মাদ্রাসায় পৌঁছাচ্ছে নতুন বই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

অন্যদিকে, যেখানে গত কয়েক বছর নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়া নিয়ে শঙ্কায় থাকতেন শিক্ষকেরা, সেখানে এবার বছর শুরুর আগেই শিক্ষাপ্রতিষ্ঠানে বই পৌঁছানোয় স্বস্তি ফিরেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। আগের বছরগুলোতে নতুন বই পেতে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হতো অনেক শিক্ষার্থীকে। এবার আগেভাগে বই পৌঁছানোর উদ্যোগকে সরকারের ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের দেওয়া তথ্যমতে, মনিরামপুরে ১১৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬৯টি দাখিল মাদ্রাসা ও ২৭টি ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে। যার মধ্যে নতুন বছরের জন্য ইবতেদায়ির ৯১ হাজার ৬০০, দাখিল পর্যায়ে ১ লাখ ৪০ হাজার ৩৮০ ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ২ লাখ ৯৪ হাজার ৪৮০ বইয়ের চাহিদা দেওয়া হয়েছে। চাহিদার বিপরীতে ইবতেদায়ির সব বই পেয়ে বিতরণ করা হয়েছে। দাখিলের ১ লাখ ২ হাজার ৭০০ বই পেয়ে বিতরণ সম্পন্ন হয়েছে। আর মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ৯০ হাজার ২০০ বই পেয়ে তা বিতরণ সম্পন্ন হয়েছে।

সূত্রটি জানিয়েছে, গত সপ্তাহের শেষ দিনে ইবতেদায়ি মাদ্রাসায় বই পৌঁছে গেছে। একই দিনে দাখিলের বই পৌঁছেছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত। মঙ্গলবার স্কুলের বই বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনে সপ্তম শ্রেণির সব বই ও নবম শ্রেণির গ্রুপ সাবজেক্ট বাদে বাকি বই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছেছে।

কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ রায় জানান, গতকাল মঙ্গলবার তাঁরা সপ্তম ও নবম শ্রেণির ২০২৭ শিক্ষাবর্ষের নতুন বই পেয়েছেন। তাঁদের বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে ৯৫ জন এবং নবম শ্রেণিতে ১০০ জন শিক্ষার্থী রয়েছে। সপ্তম শ্রেণির সব বই পাওয়া গেছে। নবম শ্রেণির গ্রুপভিত্তিক বিষয় ছাড়া বাকি বইগুলোও হাতে এসেছে।

পাতন দাখিল মাদ্রাসার সহকারী সুপার আখতারুজ্জামান বলেন, তাঁরা প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব বই পেয়েছেন।

গতকাল মনিরামপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ে নতুন বই সংগ্রহ করতে এসেছিলেন বোয়ালিয়াঘাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস। তিনি বলেন, আগেভাগে বই সরবরাহ করা সরকারের খুবই ভালো উদ্যোগ। আগের বছরগুলোতে নতুন বই পেতে দেরি হতো। ফলে বছরের শুরুতে পাঠদান কার্যক্রম চালিয়ে নিতে শিক্ষকদের বেগ পেতে হতো। এতে শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হতো। এবার নতুন বই হাতে পাওয়ায় শিক্ষার্থীরা বছরের শুরু থেকেই পড়াশোনা করতে পারবে।

টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক জিয়াউর রহমান বলেন, তাঁর সন্তান এবার সপ্তম শ্রেণিতে উঠবে। গত বছর স্কুলে সব বই পৌঁছাতে দুই থেকে তিন মাস সময় লেগেছিল। বছরের শুরুতে বই না পেয়ে অনেক শিক্ষার্থী স্কুলে যেতে চাইত না। তারা বলত, বই নেই, ক্লাস হবে না। অভিভাবকরাও বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তেন।

তিনি আরও বলেন, এবার বার্ষিক পরীক্ষা শুরুর আগেই স্কুলে নতুন বই আসছে। ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা সব বই হাতে পেলে তাদের আর সময় নষ্ট হবে না। এটি খুবই ভালো উদ্যোগ। এ ধারা অব্যাহত রাখা প্রয়োজন।

টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী লামিয়া খাতুন জানায়, চলতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েও তারা সব বই পায়নি। এতে পড়াশোনায় সমস্যা হয়েছিল। এবার আগেভাগে নবম শ্রেণির বই হাতে পেলে তাদের জন্য ভালো হবে। বার্ষিক পরীক্ষা শেষে ডিসেম্বর মাসে অবসর সময় কাটাতে হতো। এবার আগে বই পেলে ছুটির মধ্যেই পড়াশোনায় অনেকটা এগিয়ে থাকা সম্ভব হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মনিরামপুরে ২৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তাঁরা সব শ্রেণির বই হাতে পেয়েছেন। আশা করছেন, চলতি মাসের শেষের দিকে বিদ্যালয়গুলোতে বই পৌঁছে যাবে।

মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ বলেন, নতুন বই আসার সঙ্গে সঙ্গেই তা শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হচ্ছে। মাদ্রাসা পর্যায়ে নবম শ্রেণি ছাড়া বাকি সব শ্রেণির বই সরবরাহ করা হয়েছে। বিদ্যালয় পর্যায়ে সপ্তম শ্রেণির সব বই এবং নবম শ্রেণির কিছু বই পৌঁছে দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাকি বইও পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দী লাশ: হত্যার পর ভারতে পালানোর চেষ্টা, মূল আসামিসহ গ্রেপ্তার ২

যশোরের মনিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া রঞ্জন মণ্ডল (৬০) হত্যাকাণ্ডের মূল আসামি ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময়…

পানি নেই মনিরামপুর উপজেলা পরিষদ ভবনে, ভোগান্তিতে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা

যশোরের মনিরামপুর উপজেলা পরিষদের পাঁচতলা ভবনে দিনভর পানি সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা। আজ রোববার একই সমস্যায় পড়েন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণে অংশ নেওয়া ব্যক্তিরাও। ওয়াশরুমে পানি না থাকায় কেউ হাত-মুখ ধুতে পারেননি, কেউ আবার দুপুরের…

যশোরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন দেড় শতাধিক নারী-পুরুষ

অর্থাভাবে দীর্ঘদিন চোখের চিকিৎসা করাতে পারছিলেন না যশোর শহরের বেজপাড়ার হাসিনা বেগম। বয়সের ভারে শরীরে নানা রোগ বাসা বেঁধেছে। পাঁচ বছর আগে ছেড়েছেন গৃহপরিচারিকার কাজ। এর মধ্যে পাঁচ মাস ধরে দুই চোখে ঝাপসা দেখছেন। চোখে জ্বালাপোড়া হলেও চিকিৎসকের কাছে যাওয়ার সামর্থ্য ছিল না।

জনপ্রিয় টার্গেট

বছর শুরুর আগেই মনিরামপুরে স্কুল-মাদ্রাসায় পৌঁছাচ্ছে নতুন বই

বছর শুরুর আগেই মনিরামপুরে স্কুল-মাদ্রাসায় পৌঁছাচ্ছে নতুন বই

প্রকাশ: ১২:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬