স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি আমান উল্লাহ আমানকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে কয়েকজন পুলিশ সদস্যের চেষ্টায় তাঁকে আটক করা হয়। স্থানীয়দের দাবি, এ সময় তাঁর হাতে হাতকড়াও পরানো হয়েছিল। তবে পরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তিনি পালিয়ে যান।
বুধবার (১১ নভেম্বর) মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম আসামির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে আসামিকে হাতকড়া পরানোর বিষয়টি অস্বীকার করেন তিনি।
ওসি শহীদুল ইসলাম বলেন, এএসআই আজহার ও রাসেদ অন্য একটি কাজে বড়কান্দা এলাকায় গিয়েছিলেন। সেখানে ওয়ারেন্টভুক্ত আসামি আমান উল্লাহ আমানকে ধরতে গেলে তাঁর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তিনি পালিয়ে যান।
এ ঘটনায় পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

দৈনিক টার্গেট 
























