১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএএডি ইপিওএস বৃত্তির সুযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

প্রোগ্রামটিতে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর স্বাস্থ্য সমস্যা বিশেষভাবে তুলে ধরা হয়। শিক্ষার্থীরা আন্তর্জাতিক জনস্বাস্থ্য, রোগ প্রতিরোধ, স্বাস্থ্য উন্নয়ন ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন। পাশাপাশি বিভিন্ন দেশ ও জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদি স্বাস্থ্য উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও পরিচালনার সক্ষমতা তৈরি হবে।

১৩৮৬ সালে প্রতিষ্ঠিত হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় জার্মানির প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এটি বিশ্বের অন্যতম পুরোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং দেশটির স্বনামধন্য সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এখানে ডিএএডি ইপিওএস, কেএএডি এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড বৃত্তি কর্মসূচি রয়েছে।

নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় যেসব সুবিধা পাবেন

• পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতা।

• ব্যক্তিগত দায়বদ্ধতা, স্বাস্থ্য ও দুর্ঘটনাবিমার খরচ।

আবেদনের সময় যেসব কাগজপত্র জমা দিতে হবে

• শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র।

• হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।

এ বৃত্তির জন্য আবেদনকারীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

১. আবেদনকারীকে উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে। তবে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে সাধারণ ভর্তির প্রক্রিয়ায় বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

২. আবেদনকারীকে চিকিৎসক হতে হবে অথবা সামাজিক বিজ্ঞান কিংবা জনস্বাস্থ্যসংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এ ক্ষেত্রে কমপক্ষে ২৪০ ইসিটিএস ক্রেডিট থাকতে হবে।

৩. নিম্ন ও মধ্যম আয়ের দেশে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

৪. ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে টোয়েফল আইবিটি পরীক্ষায় ৯২ থেকে ৯৩ অথবা আইইএলটিএস পরীক্ষায় অন্তত ৬.৫ স্কোর থাকতে হবে।

৫. আবেদনকারীর মাতৃভাষা ইংরেজি হলে অথবা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ পড়াশোনা ইংরেজি মাধ্যমে সম্পন্ন করলে ভাষাগত দক্ষতার সনদ দেওয়ার প্রয়োজন নেই।

৬. জার্মান ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক নয়।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য কোনো আবেদন ফি দিতে হবে না। আবেদনের ওয়েবসাইট:

ফ্রান্সে টুলুজ বিশ্ববিদ্যালয়ে ইফেল বৃত্তি: স্নাতকোত্তর ও পিএইচডিতে বিনা মূল্যে পড়ার সুযোগ

ফ্রান্সে উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৭ সালের ‘ফ্রান্স এক্সিলেন্স ইফেল স্কলারশিপ’ ঘোষণা করা হয়েছে। এই বৃত্তির আওতায় দেশটির টুলুজ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ রয়েছে।

বেরোবিতে আন্তর্জাতিকবিষয়ক দপ্তর উদ্বোধন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নবপ্রতিষ্ঠিত ‘অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ উদ্বোধন করেছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প, জনবল সংকট নিরসন ও শিক্ষকদের উচ্চশিক্ষার সুযোগ নিয়ে কথা বলেন তিনি…

ডুয়েটে রিসার্চ প্রজেক্ট অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) দপ্তরের উদ্যোগে রিসার্চ প্রজেক্ট অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ডিএএডি ইপিওএস বৃত্তির সুযোগ

প্রকাশ: ১১:৪১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬