শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা, ঘটে সংঘর্ষ ও ভাঙচুর

সচিবালয়ে শিক্ষার্থীদের ঢুকিয়ে সংঘর্ষ ও ভাঙচুর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ২৬৯ বার পঠিত হয়েছে

ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাই শিক্ষা উপদেষ্টা সি আবরারের পদত্যাগের দাবিতে আজ (মঙ্গলবার) সচিবালয়ের সামনে বিক্ষোভ অবস্থান নেন।

একপর্যায়ে তারা সচিবালয়ের একটি ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন, যার ফলে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিকাল প্রায় ৪ টার দিকে ফটক ভেঙে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ভেতরে পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। বিকাল ৪টা ১০ মিনিটের দিকে সচিবালয়ের পাশ দিয়ে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা সাউন্ড গ্রেনেড বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরে অভিযান চালিয়ে শিক্ষার্থীদের সচিবালয়ের ভেতর থেকে বের করে দেন। তবে সেখানেই শেষ হয়নি উত্তেজনা। এরপর সচিবালয়ের সামনে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার পরও এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত রাত পর্যন্ত নেওয়া হয়নি। রাত সাড়ে ২টার দিকে সরকার থেকে সিদ্ধান্ত জানানো হয়, মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তবে শিক্ষার্থীরা এটিকে দেরিতে নেওয়া সিদ্ধান্ত বলে দাবি করেন। তারা বলেন, সরকার যদি সন্ধ্যার মধ্যেই স্পষ্টভাবেই জানাতো, তাহলে আতঙ্কের মধ্যে রাত কাটাতে হতোনা। তাদের মতে, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ শিক্ষার্থীদেরকে জীবনের নিরাপত্তার হুমকিতে ফেলেছেন।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা সি আবরার এবং শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করছেন।

এর আগে দুপুরে শিক্ষার্থীরা প্রথমে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করেন। সেখান থেকে মিছিল নিয়ে তারা সচিবালয়ের দিকে যান এবং বিকাল নাগাদ আন্দোলন তীব্র রূপ নেয়।

বর্তমানে সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা, ঘটে সংঘর্ষ ও ভাঙচুর

সচিবালয়ে শিক্ষার্থীদের ঢুকিয়ে সংঘর্ষ ও ভাঙচুর

প্রকাশ: ০৫:৩৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫