১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এরদোয়ানের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

একই সঙ্গে তিনি জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) এ ইস্যুতে তুরস্ককে জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানান।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়া শহরের ম্যাক্স রয়েল হোটেলে জলবায়ু পরিবর্তন-বিষয়ক জাতিসংঘ সম্মেলনের (কপ-৩১) বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনের প্রাক্কালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানান, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা মানবিক সংকটের আইনি লড়াইয়ে অবিচল সংহতির জন্য তুরস্ককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গার জন্য মাঠপর্যায়ে তুর্কি মানবিক সহায়তা অব্যাহত রাখায় দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের জন্য নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই পরিবেশ তৈরি করে প্রত্যাবাসন সুনিশ্চিত করাই এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান।

দ্বিপক্ষীয় এই শীর্ষ বৈঠকে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং প্রতিরক্ষা সহযোগিতা গভীর করার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তাঁর সফল বৈঠকের স্মৃতি স্মরণ করেন এবং গত কয়েক মাসে বিভিন্ন খাতভিত্তিক অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুর্কি প্রেসিডেন্টকে সাধুবাদ জানান তিনি।

জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ খাতে দুই দেশের যৌথ অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের উদীয়মান নবায়নযোগ্য জ্বালানি খাতে তুর্কি বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের সুযোগ রয়েছে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা নিয়ে আলোচনার সময় জলবায়ুঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো দেশগুলোর সাহায্যার্থে আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর অংশীদারত্বের দাবি জানান তিনি।

উচ্চপর্যায়ের এই বৈঠকে অন্যদের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি

নিজের অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যাদের শ্রম ও অবদানে দেশের অর্থনীতি সচল থাকে, জীবনের চাকা ঘোরে তাদের গুরুত্ব দিতে হবে। আপনাদের সাফল্যের প্রকৃত মূল্যায়ন হবে শুধু ব্যক্তিগত অর্জনে নয়…

আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। আজ মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

কপ৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কপ৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ (স্থানীয় সময়) বিকেলে ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন।

জনপ্রিয় টার্গেট

এরদোয়ানের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: ১১:৪১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬