বুধবার (৯ সেপ্টেম্বর) বিবিসি জানায়, নতুন স্থাপনাটি উত্তর কোরিয়ার প্রধান ইয়ংবিয়ন পরমাণু কমপ্লেক্সের অংশ। ধারণা করা হচ্ছে, সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সর্বোচ্চ ২৮টি সেন্ট্রিফিউজ ক্যাসকেড স্থাপন করা সম্ভব। গত মাসের শেষ দিকে প্রকাশিত এক প্রতিবেদনে আইএইএ জানায়, পিয়ংইয়ং অন্য একটি সমৃদ্ধকরণ কেন্দ্রেও সম্প্রসারিত অংশে কার্যক্রম শুরু করেছে।
আইএইএর তথ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ড উত্তর কোরিয়ার পরমাণু অবকাঠামোর ধারাবাহিক সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে। ২০০৯ সালে উত্তর কোরিয়া থেকে আইএইএর পরিদর্শকদের বহিষ্কার করার পর দেশটিতে সংস্থাটির কোনো পরিদর্শক নেই। ফলে উপগ্রহচিত্রসহ দূরবর্তী পর্যবেক্ষণের ওপর নির্ভর করেই তারা পরিস্থিতি মূল্যায়ন করছে।
গ্রোসি বলেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির অব্যাহত সম্প্রসারণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর ‘স্পষ্ট লঙ্ঘন’ এবং বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
আইএইএ জানায়, গত ৩ জুন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ইয়ংবিয়নে একটি ‘নতুন উদ্বোধন করা পরমাণু উপাদান উৎপাদন কারখানা’ পরিদর্শন করেন। সংস্থাটি এটিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা হিসেবে শনাক্ত করেছে। এ সময় কিম দেশের উৎপাদন সক্ষমতা ব্যাপকভাবে বাড়ানোর প্রশংসা করেন।
ইয়ংবিয়নের বাইরে উত্তর কোরিয়ার আরও গোপন পরমাণু স্থাপনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এডওয়ার্ড হাওয়েল বলেন, এসব স্থাপনার অনেকগুলো অজানা ও গোপন থাকায় উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বিশেষভাবে উদ্বেগজনক।
আইএইএ আরও জানিয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে কাংসন এলাকায় আরও একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় চলতি বছরের জানুয়ারি থেকে কার্যক্রম শুরুর ইঙ্গিত পাওয়া গেছে। সেখানে ২০২৪ সালে একটি সম্প্রসারিত অংশ নির্মাণ করা হয়েছিল।
গত আগস্টে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করার বিষয়ে আলোচনার প্রস্তাব দেন। আলোচনায় উত্তর কোরিয়ার পরমাণু সক্ষমতার সম্প্রসারণ বন্ধের কার্যকর উপায় নিয়েও কথা বলার প্রস্তাব দেন তিনি। তবে পিয়ংইয়ং এখনো এ প্রস্তাবে সাড়া দেয়নি।
যুক্তরাষ্ট্রে ২৪৫ মিলিয়ন ডলারের বিটকয়েন চুরি ও অর্থ পাচারের ঘটনায় নিজের অপরাধ স্বীকার করেছেন সিঙ্গাপুরের নাগরিক ম্যালোন ল্যাম। মার্কিন বিচার বিভাগের (ডিওজে) দাবি, এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনাগুলোর একটি।
যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ (কাশ্মীরের স্বাধীনতা চাই) এবং ‘লাল সেলাম’ স্লোগান তোলা রাজনৈতিক শক্তিগুলোকে ক্যাম্পাস থেকে সমূলে উৎপাটনের হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বুধবার এই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গেরুয়া রঙের প্রতি কোনো অবমাননা তিনি ব
দৈনিক টার্গেট 























