০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রমেক হাসপাতাল: সুস্থ হতে এসে মৃত্যুভয়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

• কেব্‌ল চুরি ও নিম্নমানের তার ব্যবহারে বাড়ছে শর্টসার্কিটের আশঙ্কা।

• ১ হাজার শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে আড়াই হাজারের বেশি রোগী ভর্তি।

রমেক হাসপাতাল: সুস্থ হতে এসে মৃত্যুভয়

ছাদের পলেস্তারা খসে পড়ে জরাজীর্ণ রড বেরিয়ে আছে। সম্প্রতি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সামনে। ছবি: আজকের পত্রিকা

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসে আগুনে পুড়ে কিংবা ছাদের পলেস্তারা ধসে প্রাণ হারানোর আতঙ্কে থাকতে হচ্ছে রোগী ও তাঁদের স্বজনদের। ১ হাজার ২৫০ কেভিএ ক্ষমতার বিদ্যুৎব্যবস্থায় চলছে প্রায় আড়াই গুণ বেশি লোড। জরাজীর্ণ বৈদ্যুতিক তার, অপরিকল্পিত এসি স্থাপনে বাড়ছে অগ্নিঝুঁকি। অন্যদিকে পুরোনো ভবনগুলোর ছাদ ও বিমের পলেস্তারা খসে পড়ছে, বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। গত পাঁচ বছরে অন্তত পাঁচবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও নিরাপত্তাঝুঁকি কাটেনি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন গণপূর্ত বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

উত্তরাঞ্চলের আট জেলার ২ কোটি মানুষের অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র হাসপাতালটি। বর্তমান শয্যাসংখ্যা ১ হাজার। তবে প্রতিদিন গড়ে আড়াই হাজারের বেশি রোগী ভর্তি থাকে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গণপূর্ত বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, হাসপাতালের ১২৫০ কেভিএ ক্ষমতার ট্রান্সফরমারের আওতায় শুধু এসি লোডই প্রায় ১ হাজার ৬০০ কিলোওয়াট। মেশিন, লাইট, ফ্যানসহ অন্যান্য বিদ্যুচ্চালিত সরঞ্জামের লোড যোগ করলে তা প্রায় ৩ হাজার কিলোওয়াটে দাঁড়ায়। বিদ্যমান ব্যবস্থার ধারণক্ষমতার তুলনায় এই লোড প্রায় আড়াই গুণ।

১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে কিছু বৈদ্যুতিক সংযোগ মেরামত করা হলেও দীর্ঘদিন ধরে বড় ধরনের সংস্কার হয়নি। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ‘হাসপাতালের বৈদ্যুতিক ওয়্যারিংগুলো অনেক পুরোনো। প্রতিষ্ঠার পর অনেকটা আংশিক মেরামত করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে বড় ধরনের সংস্কার হয়নি। বর্তমানে তারগুলো অত্যন্ত জরাজীর্ণ। অনেকগুলো আবার মেরামতের উপযোগী নয়। দ্রুত সেসব পরিবর্তন না করলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’

আশিকুর আরও বলেন, ‘হাসপাতালে বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম। পুরোনো ওয়্যারিং এবং বিদ্যুতের অতিরিক্ত চাহিদা—এই দুই কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে। বৈদ্যুতিক তারগুলো পরিবর্তন করা গেলে শর্টসার্কিটসহ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব।’

গণপূর্ত বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘হাসপাতালের অনেক চিকিৎসক ও পরামর্শক নিজ উদ্যোগে এসি স্থাপন করেছেন।

এসব এসি স্থাপনের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন বা পরিকল্পনা অনুসরণ করা হয়নি।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘হাসপাতালের বিভিন্ন স্থান থেকে বৈদ্যুতিক কেব্‌ল ও এসির পাইপ চুরি হয়। মূল কেব্‌ল চুরি হলে একই মানের কেব্‌ল সব সময় প্রতিস্থাপন করা সম্ভব হয় না। নিম্নমানের কেব্‌ল দিয়ে সংযোগ চালু করতে গিয়ে বিদ্যুৎ প্রবাহে বাধা তৈরি হয়। এতে তার গরম হয়ে শর্টসার্কিটের ঝুঁকি বাড়ে।’

হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২০ ডিসেম্বর হাসপাতালের একটি ওয়ার্ডে আগুন লাগে। এতে বিছানা, এসি ও আসবাব পুড়ে যায়। রোগী ও স্বজনদের সরিয়ে নেওয়ার সময় অনেকে আহত হন।

২০২২ সালের ২৩ জানুয়ারি হাসপাতালে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি বার্ন ইউনিটের ড্রেসিংরুমের এসির বৈদ্যুতিক অংশে আগুন লাগে। একই বছরের ২৩ জুলাই আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গণপূর্ত বিভাগের এক কর্মকর্তা জানান, হাসপাতালের বৈদ্যুতিক ব্যবস্থা সংস্কারের জন্য বিভিন্ন অঙ্কের প্রাক্কলন তৈরি করা হয়েছে। কোনো কাজের জন্য ৫ কোটি টাকা, কোনো কাজের জন্য দেড় কোটি টাকা এবং অন্য কিছু কাজের জন্য ২০ থেকে ২৫ লাখ টাকার প্রাক্কলন রয়েছে। তাঁর দাবি, চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়া যায় না। ৩০টি কাজের জন্য অর্থ চাওয়া হলে কোনো কোনো ক্ষেত্রে বরাদ্দের পরিমাণ ১০ থেকে ১৫ শতাংশে সীমিত থাকে।

ওই কর্মকর্তার ভাষ্য, পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং সঠিকভাবে কাজ বাস্তবায়ন করা গেলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। তবে সংস্কারকাজে অনিয়ম ও ঠিকাদারি প্রভাবের অভিযোগও তিনি তুলেছেন। ঠিকাদারেরা কাজ না করে অনেক সময় হুমকি-ধমকি এবং নানা রকম চাপ সৃষ্টি করে বিল তুলে নেন।

হাসপাতালের পরিচালক আশিকুর রহমান জানান, পুরোনো ভবনগুলোর অনেক জায়গায় আস্তরণ খসে পড়ছে। কিছু ভবন দ্রুত মেরামত প্রয়োজন। আবার কয়েকটি ভবন এতটাই জরাজীর্ণ যে সেগুলো মেরামতের উপযোগী নয়। কিন্তু রোগীর অতিরিক্ত চাপের কারণে রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে বড় পরিসরে সংস্কার করা কঠিন হয়ে পড়েছে।

গত সোমবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, রোগী ও স্বজনেরা হাসপাতালে গিজগিজ করছেন। বারান্দা পর্যন্ত পা রাখার জায়গা নেই। বিভিন্ন জায়গায় ছাদের, বিমের পলেস্তারা খসে পড়েছে। প্রশাসনিক ভবনের সামনের সিঁড়ি ধরে ওপরে উঠতেই দেখা যায়, খসে পড়া ছাদের কংক্রিট সরাচ্ছেন লোকজন। ছাদের মরিচা ধরা রড বেরিয়ে গেছে। নিচে শুয়ে আছেন রোগী ও স্বজনেরা।

কথা হয় বারান্দায় থাকা রোগী পীরগঞ্জের করিমপুরের বাসিন্দা শাহাদত হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘শুনছি, এই হাসপাতালের বিদ্যুতের লাইনের অবস্থা ভালো না। যখন-তখন আগুন লাগে, আবার ছাদও খসে পড়েছে। এখানে চিকিৎসা নিতে এসে এখন আগুনে পুড়ে কিংবা ছাদের নিচে চাপা পড়ে মারা যাওয়ার ভয় লাগছে।’

কাউনিয়ার মীরবাগ এলাকার রেজাউল ইসলাম বলেন, ‘হাসপাতালে বেড নাই। বারান্দায় বসে চিকিৎসা নিতে হচ্ছে। সেটাও নিরাপদ নয়। ছাদ ধসে পড়েছে, অল্পের জন্য মাথায় লাগেনি। এই হাসপাতালে আগুন লাগে, ছাদ খসে পড়ে।’

হাসপাতালের পরিচালক বলেন, ২২ অক্টোবরের ঘটনার পর অগ্নিনির্বাপণের জন্য বিভিন্ন স্থানে প্রায় ২৫০টি ফায়ার এক্সটিংগুইশার স্থাপন করা হয়েছে এবং আরও স্থাপন করা হচ্ছে। যেসব স্থানে আগুন লাগার আশঙ্কা বেশি, সেসব স্থানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর (রংপুর-১) নাজমুল হাসান বলেন, ‘রমেক হাসপাতাল অগ্নিঝুঁকিতে রয়েছে।’

কাউনিয়ায় ৯৫৫ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

রংপুরের কাউনিয়ায় ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোজাম্মেল হক (৪৫) নামের এক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের বনগ্রাম এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

ভুয়া কাবিননামায় যৌতুকের মামলা, বাদী নারীর ৭ দিনের কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভুয়া কাবিননামা নথি তৈরি করে এক যুবকের বিরুদ্ধে যৌতুকের মামলা করায় বাদীকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গালিব হাসান এ দণ্ডাদেশ দেন। এ ছাড়াও মামলার বাদীপক্ষের আইনজীবীকে সতর্ক করা হয়েছে…

নাশতার প্রলোভনে বাক্প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, গণপিটুনির পর অভিযুক্ত গ্রেপ্তার

রংপুর মহানগরে নাস্তা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ১৭ বছর বয়সী এক বাক্প্রতিবন্ধী কিশোরকে নির্জন স্থানে নিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে আব্দুল মতিন (৬১) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজনের হাতে আটকের গণপিটুনিতে আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

রমেক হাসপাতাল: সুস্থ হতে এসে মৃত্যুভয়

প্রকাশ: ০৩:০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬