আজ বৃহস্পতিবার সকালে মতলব উত্তর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার এখলাছপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরী নেতৃত্ব দেন।
গ্রেপ্তার ফিরোজ বাবু মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মজিবুর রহমান বেপারী।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মানস বড়ুয়া বলেন, গ্রেপ্তার ফিরোজ বাবু এলাকায় ডাকাতি ও মাদক কারবারের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে হেরোইন, ইয়াবা ও গাঁজাসংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৫টি মামলা, ডাকাতির তিনটি মামলা এবং অন্যান্য অপরাধে একটি মামলা রয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিকে আজ বিকেলে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক টার্গেট 























