গালফ বা উপসাগরীয় আরব দেশগুলো ইরানের সঙ্গে একটি পরিকল্পিত বৈঠক পিছিয়ে দেওয়ার পর ট্রাম্প এই মন্তব্য করেন। একই সময়ে ইয়েমেনে হুথিরা দ্রুত অগ্রসর হয়েছে। এর মধ্যে শুক্রবার তারা লোহিত সাগরের প্রবেশমুখে অবস্থিত মায়ুন দ্বীপ দখল করেছে। সপ্তাহান্তের এসব ঘটনার পর সোমবার বাজার পুনরায় চালু হলে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়ে যায়। তবে যুক্তরাষ্ট্রে সকালের লেনদেন চলাকালে পরে এই বাড়তি দামের কিছুটা কমে আসে।
এদিকে যুক্তরাষ্ট্রে রাজনৈতিকভাবে স্পর্শকাতর জ্বালানি ডিজেলের গড় খুচরা দাম প্রতি গ্যালনে ৬ দশমিক ২৩ ডলারের ওপরে উঠে নতুন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সোমবার ইরান ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে একটি বৈঠক আয়োজন করার কথা ছিল ওমানের। বৈঠকটির উদ্দেশ্য ছিল আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় চালুর পথ খুঁজে বের করা। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হিসেবে পরিচিত এই প্রণালিটি ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে অনেকাংশে বন্ধ রয়েছে।
তবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি রাতারাতি ঘোষণা করেন, বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে।
এদিকে ইরান হরমুজ প্রণালিতে তাদের পরিচালনাগত নিয়ম বা প্রটোকল লঙ্ঘন করেছে বলে দাবি করা ৭৭টি জাহাজের একটি তালিকা প্রকাশ করেছে। দেশটি সতর্ক করে বলেছে, ভবিষ্যতে এসব জাহাজ প্রণালিটি দিয়ে চলাচলের সময় জরিমানা, আটক বা জাহাজ বাজেয়াপ্তের মুখে পড়তে পারে।
সোমবার মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় গোপনে হরমুজ প্রণালি অতিক্রম করা জাহাজের গড় সংখ্যা বাড়ছে। তবে স্বাধীন পর্যবেক্ষকেরা বলছেন, চলতি মাসে তেলের প্রবাহ কমে যেতে পারে। কারণ আগস্টে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকার পর আবারও সংঘাত তীব্র হয়েছে।
অপরদিকে ট্রাম্প বর্তমানে আয়ারল্যান্ডে নিজের একটি রিসোর্টে আয়োজিত একটি গলফ টুর্নামেন্টে অংশ নিয়েছেন। সপ্তাহান্তে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই, অর্থাৎ নভেম্বরের নির্বাচনের পর, ইরানের যুদ্ধ শেষ হওয়ার প্রত্যাশা করছেন তিনি। ট্রাম্প আরও বলেছেন, যুদ্ধ শেষ হলে তেলের দাম ‘পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে।’
মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
দানিউব নদীর তীরে কাদামাটির বন্যাপ্রবণ একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বঘোষিত মাইক্রোরাষ্ট্র ‘লিবারল্যান্ড’। অখ্যাত এই রাষ্ট্রেরই নাগরিক হতে আবেদন করেছেন ৮ লাখের বেশি মানুষ! দেশটির প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট জেডলিচকা দাবি করেছেন, এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য…
দৈনিক টার্গেট 























