০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে, দাবি ট্রাম্পের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৪ বার পঠিত হয়েছে

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি খুব শিগগিরই এই যুদ্ধ শেষ হবে। সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের পরই এটি ঘটবে। তারা (ইরান) নির্বাচন প্রক্রিয়াকে জটিল করতেই যত দূর সম্ভব বিলম্ব করার চেষ্টা করছে। তবে আমার বিশ্বাস, জনগণ এখন বিষয়টি বুঝতে পেরেছে।’ তিনি আরও বলেন, ‘যুদ্ধ শেষ হলেই তেলের দাম হু হু করে কমে যাবে।’

এ সময় যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প তাঁর প্রশাসনের পদক্ষেপকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেন। ইসরায়েলকে সহায়তার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাজা নিয়ে বলতে গেলে, আমরা সেখানকার মূল সমস্যার সমাধান করে ফেলেছি এবং সব জিম্মিদের ফেরত এনেছি। এখন গাজায় অপ্রীতিকর তেমন কিছুই ঘটছে না।’

ট্রাম্প আরও বলেন, ‘নিহত জিম্মিদের বাবা-মা জানতেন তাঁদের সন্তানেরা মারা গেছেন। তাঁরা অন্তত দেহাবশেষ ফেরত চেয়েছিলেন। শেষ পর্যন্ত আমরা প্রত্যেককে ফিরিয়ে আনতে পেরেছি। এটা সত্যিই অবিশ্বাস্য। গাজার পরিস্থিতি এখন বেশ ইতিবাচক। আমি মনে করি, আমরা সেখানে দারুণ কিছু কাজ করেছি।’

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ শনিবার ২৪ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। দীর্ঘ সাত বছর পর এটি তাঁর প্রথম ভারত সফর। আজ সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। সেখানে দুই দেশের মধ্যে…

জনপ্রিয় টার্গেট

খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে, দাবি ট্রাম্পের

প্রকাশ: ০৭:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬